Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

সদস্যশিল্পীদের রাজনৈতিক কর্মকাণ্ডের দায় নেবে না অভিনয়শিল্পী সংঘ

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-09

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে অভিনয়শিল্পী সংঘের কোনো সদস্যের রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার সংগঠন নেবে না। ৭ ফেব্রুয়ারি সংগঠনটির সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাজীবীদের কল্যাণমুখী সংগঠন। সংগঠনের কোনো সদস্য যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, রাজনৈতিক মতামত প্রকাশ করেন অথবা সামাজিক মাধ্যমে রাজনৈতিক কিংবা হিংসাত্মক কোনো স্ট্যাটাস, মন্তব্য বা কনটেন্ট শেয়ার করেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত দায়িত্ব ও মতামত হিসেবে বিবেচিত হবে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের কোনো বক্তব্য, স্ট্যাটাস বা কর্মকাণ্ডের সঙ্গে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ কিংবা সংগঠনের নীতি, অবস্থান ও কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। এসবের জন্য সংগঠন কোনোভাবেই দায়ী থাকবে না। সংগঠনের নাম, লোগো বা পরিচয় ব্যবহার করে কোনো রাজনৈতিক বা হিংসাত্মক বক্তব্য, প্রচারণা কিংবা উসকানিমূলক কনটেন্ট প্রকাশ করা অনুচিত ও অনাকাঙ্ক্ষিত। সবার সহযোগিতা কাম্য।’অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সভাপতি আজাদ আবুল কালাম বলেন, ‘আমাদের এক সদস্য রাজনৈতিক প্রচারে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের নাম জড়িয়েছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তবে সদস্যরা যেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সংগঠনের নাম, পরিচয় ও লোগো ব্যবহার না করেন।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175523') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142