Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ফাহমিদা নবী-জয় শাহরিয়ারের ‘চায়ের চুমুকে’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-11

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী ও এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক জয় শাহরিয়ারের কণ্ঠে নতুন গান ‘চায়ের চুমুকে’ আসছে আগামী ভালোবাসা দিবসে। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অনন্যা রুমার উদ্যোগে গানটির জন্ম। কয়েকদিন আগে ধানমন্ডিতে অনন্যা রুমার খাবারের দোকান ‘চাওয়ালী’-তে গল্প-আড্ডার মধ্যেই হঠাৎ এই গানের পরিকল্পনা করা হয়। গানটির কথা লিখেছেন গীতিকার সোমেশ্বর অলি, সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। রাজধানীর মগবাজারে জয় শাহরিয়ারের স্টুডিও ‘আজব রেকর্ডস’-এ সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এতে ফাহমিদা নবীর পাশাপাশি কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার নিজেও। শিগগিরই গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ করা হবে। অনন্যা রুমা বলেন,‘ সত্যি বলতে কী হঠাৎ করেই ফাহমিদা আপার সঙ্গে এই গানের পরিকল্পনা করা। চায়ের চুমুক আসলে আমাদের সবারই ভালোলাগার ভালোবাসার একটি কাজ। সবাই যার যার অবস্থান

থেকে একটি সুন্দর গান শ্রোতা-দর্শককে উপহার দিতে চেষ্টা করছি। আমি বিশেষত কৃতজ্ঞ ফাহমিদা আপা, জয় ও অলির কাছে আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য।’ ফাহিমদা নবী বলেন, ‘ভালোবাসতে মানুষকে উৎসাহিত করতে, ভালো থাকতে- সুন্দর মতো করে থাকতে, জীবন যাপন করতে উৎসাহ দিতেই আসলে এই গান করা। অনন্যা রুমাই মূলত এই গান সৃষ্টির উদ্যোক্তা। বিশেষ ধন্যবাদ তার প্রতি।’ জয় শাহরিয়ার বলেন, ‘ফাহমিদা আপার সঙ্গে কাজ করছি আমি দীর্ঘদিন ধরেই। আমার একান্তই নিজের মানুষদের একজন তিনি। আপার আদরের ছোট ভাই। আপার সঙ্গে দীর্ঘদিন ধরেই নতুন কাজ হচ্ছিলো না। অবশেষে চায়ের চুমুক গানটি হয়ে গেল। আর আমি সাধারণত অন্য কোনো গীতিাকারের গানে কাজ করি না। কিন্তু অলি আমার খুব কাছের বন্ধু। তার লেখা আমার খুব পছন্দ। বাণিজ্যের কথা ভেবে এই গান করা হয়নি। আমরা চারজন মানুষ আনন্দের জায়গা থেকে ভালোলাগার জায়গা থেকে শুধুই শ্রোতা-দর্শকের ভালোলাগার কথা ভেবেই এই গান করছি।’ আগামী ভালোবাসা দিবসে গানটি প্রকাশ পাবে বলে জানালেন অনন্যা রুমা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175758') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142