Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

লুবনা চরিত্রে মুগ্ধতা ছড়াচ্ছেন শানু

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-11

বইমেলা না হওয়ায় ফেব্রুয়ারি মাসে মনটা ভীষণ খারাপ শানারেই দেবী শানুর। প্রতি বছর এই মাসেই তার কবিতা বা গল্পের বই প্রকাশ পেত। এবছর বইমেলা না থাকায় সেই সুযোগ হয়নি বলে জানান তিনি। শানু বলেন, লেখক ও পাঠক হিসেবে ফেব্রুয়ারি তার জন্য বিশেষ, তাই এই শূন্যতা কষ্টের। তবে সবকিছু স্বাভাবিক হবে এটাই তার প্রত্যাশা। এদিকে দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘পরম্পরা’তে লুবনা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন এই লাক্স তারকা। নাটকটি পরিচালনা করছেন আশীষ রায়। প্রায় ৩০টি পর্ব প্রচারের পর চরিত্রটি দর্শকের মধ্যে জনপ্রিয় হয়েছে। ব্যক্তিজীবনে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কবি মাহবুব জামিল-এর সঙ্গে বিয়ে করেন শানু। বর্তমানে বিটিভিতে তার অভিনীত ‘জল জোছনা’ নাটকটিও প্রচারিত হচ্ছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175760') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142