Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আলেয়া ফেরদৌসীর নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির নাটকে পুতুল

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-11

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সাঁতাও’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ভূষিত হতে যাচ্ছেন নন্দিত অভিনেত্রী ও উপস্থাপিকা আইনূন পুতুল। প্রথমবারের মতো এই সম্মান অর্জনের পর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি। পুরস্কারপ্রাপ্তির আনন্দের মাঝেও নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন পুতুল। সম্প্রতি তিনি বাংলাদেশ বেতারের একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ নাটক ‘সমান্তরাল’-এ অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন দেলোয়ার হোসেন দুলাল এবং নির্দেশনা দিয়েছেন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী আলেয়া ফেরদৌসী। পুতুল জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর সবার আন্তরিকতা ও সম্মান যেন আরও বেড়েছে।অভিনয়ের পাশাপাশি পুতুল বৈশাখী টিভির ‘বৈশাখী ফোক’ ও ‘গোল্ডেন সং’ অনুষ্ঠানের নিয়মিত

উপস্থাপনা করছেন। এছাড়া বিটিভির চলতি ধারাবাহিক ‘আয়না ঘর’-এও অভিনয় করছেন তিনি। পুতুল বলেন, ‘সত্যিই জীবনের সেরা সময়টুকুই পার করছি আমি। যেখানেই যাচ্ছি সবাই বেশ আন্তরিকতা নিয়ে সম্মান দিয়ে কথা বলছেন। যদিও আগেও এমন হতো। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তির পর যেন আর একটু বদলে গেছে। যেমন বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে আমি ‘খ’তে উন্নীত হয়েছি। হয়তো বিটিভিতেও গ্রেড-এর পরিবর্তন হবে। কাজ হয়তো আগামীতে বাড়বে, সেটা সময়ই বলে দেবে। তবে আমি সময়টা ভীষণ উপভোগ করছি। মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা। দর্শকের প্রতি অপরিসীম ভালোবাসা। আর আমার পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় আলেয়া ফেরদৌসী ম্যাডামের নির্দেশনায় অভিনয় করতে পেরেছি।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175799') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142