বিনোদন প্রতিবেদক : 2026-02-11
‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০২৫’ পেলেন ৭ লেখক। এ উপলক্ষে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গতকাল মঙ্গলবার চ্যানেল আই ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলো সম্পাদকম-লীর সভাপতি, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং প্রকাশক ও অন্যদিন সম্পাদক মাযহারুল ইসলাম। এর আগে ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০২৫’-এ কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য ও প্রথম বই এই পাঁচটি শাখায় মোট ৮ জন লেখককে পুরস্কৃত করার জন্য মনোনীত করা হয়। ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থের জন্য এবারের পুরস্কারপ্রাপ্তরা
হলেন- কবিতায় আব্দুল হাই শিকদার, শিশুসাহিত্যে (যৌথভাবে) আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী। কথাসাহিত্যে সাদাত হোসাইন, প্রবন্ধে মাহবুব আজিজ, প্রথম বই শাখায় দিদারুল আলম এবং সাহিত্যে তারুণ্যের পুরস্কার পেয়েছেন শানারেই দেবী শানু। পুরস্কারপ্রাপ্ত গুণী লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা, ক্রেস্ট ও উত্তলীয় তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান এবং সহসম্পাদক রাজু আলীম। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করেছে। উল্লেখ্য, ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থ থেকে শ্রেষ্ঠ কাজগুলোর জন্য এই সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়।ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০২৫ পেলেন ৭ লেখক
বিনোদন প্রতিবেদক
‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০২৫’ পেলেন ৭ লেখক। এ উপলক্ষে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গতকাল মঙ্গলবার চ্যানেল আই ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলো সম্পাদকম-লীর সভাপতি, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং প্রকাশক ও অন্যদিন সম্পাদক মাযহারুল ইসলাম। এর আগে ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০২৫’-এ কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য ও প্রথম বই এই পাঁচটি শাখায় মোট ৮ জন লেখককে পুরস্কৃত করার জন্য মনোনীত করা হয়। ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থের জন্য এবারের পুরস্কারপ্রাপ্তরা
হলেন- কবিতায় আব্দুল হাই শিকদার, শিশুসাহিত্যে (যৌথভাবে) আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী। কথাসাহিত্যে সাদাত হোসাইন, প্রবন্ধে মাহবুব আজিজ, প্রথম বই শাখায় দিদারুল আলম এবং সাহিত্যে তারুণ্যের পুরস্কার পেয়েছেন শানারেই দেবী শানু। পুরস্কারপ্রাপ্ত গুণী লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা, ক্রেস্ট ও উত্তলীয় তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান এবং সহসম্পাদক রাজু আলীম। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করেছে। উল্লেখ্য, ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থ থেকে শ্রেষ্ঠ কাজগুলোর জন্য এই সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়।