Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

এ বছরে প্রথম সেন্সর সার্টিফিকেট পেলো ‘মানুষের বাগান’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-11

চলতি বছরে প্রথম সেন্সর সার্টিফিকেট অর্জনের মাধ্যমে নতুন সূচনা করলো দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। নূরুল আলম আতিকের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘মানুষের বাগান’ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বছরের শুরুতেই এমন অর্জন চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে নতুন আশাবাদ তৈরি করেছে। ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি., যারা দীর্ঘদিন ধরেই ভিন্নধর্মী ও দর্শকনন্দিত চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত। সামাজিক বাস্তবতা, মানবিক টানাপড়েন ও সময়ের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে পরিচালক নূরুল আলম আতিক বরাবরই প্রশংসিত। ধারণা করা হচ্ছে, এই চলচ্চিত্রেও তিনি মানুষের অন্তর্গত গল্প ও সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো তুলে ধরেছেন এক ভিন্ন আঙ্গিকে।

চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, স্পর্শিয়া, মাহমুদ আলম, প্রসুন আজাদ, দিপান্বিতা মার্টিন, ইকবাল আহমেদ এবং জয়রাজ। অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের সমন্বয়ে গঠিত এ অভিনয়শিল্পী দল গল্পকে প্রাণবন্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘মানুষের বাগান’ একটি মানবিক গল্পভিত্তিক চলচ্চিত্র, যেখানে ব্যক্তি ও সমাজের সম্পর্ক, আশা-হতাশা এবং জীবনের নানা রঙ উঠে এসেছে। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান উভয়ই আশাবাদীÑ দর্শকরা সিনেমাটি ইতিবাচকভাবে গ্রহণ করবেন। শিগগিরই চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে। বছরের শুরুতেই সেন্সর ছাড়পত্র পাওয়ায় চলচ্চিত্র অঙ্গনে ‘মানুষের বাগান’ নিয়ে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175802') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142