Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

সজল-সারিকাকে নিয়ে এবারের ‘পাঁচফোড়ন’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-11

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। গত প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হয়ে আসছে। এবারও ভিন্ন পরিবেশে নানা আয়োজনে সাজানো হয়েছে ভালোবাসার বিশেষ এই পর্বটি। অনুষ্ঠানটির প্রতিটি পর্ব উপস্থাপনা করা হয় নাটকীয়ভাবে, যেখানে নির্দিষ্ট কোনও উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন অঙ্গনের তারকা শিল্পীরা এই অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার দেখা যাবে, ভালোবাসা দিবসে এক দম্পতি ভালোবাসার নানা আলাপ নিয়ে দিনটি কাটিয়ে দিলেন নিজেদের ঘরে। ভালোবাসা দিবসে তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়েই গড়ে উঠেছে এবারের ‘পাঁচফোড়ন’-এর গল্প। তাদের বিভিন্ন কর্মকা-ের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাচ, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং।

এবারের অনুষ্ঠানে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল নূর ও সারিকা সাবরিন। এবারের মূল গান রয়েছে ২টি। কবির বকুলের কথায় একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী আঁখি

আলমগীর। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। আর একটি দ্বৈত গান গেয়েছেন কমল ও তানজিনা রুমা। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। এছাড়া রয়েছে একটি জনপ্রিয় ফোক গানের মিউজিকের সঙ্গে বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় চমৎকার একটি নৃত্য। নৃত্যটি পরিচালনা করেছেন মুরাদ। যশোরের খেজুরের রস ও ঐতিহ্য রক্ষা এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজি মাওলানা ফারুক হোসেন। এলাকায় যিনি ‘রস কাকা’ নামেই বেশি পরিচিত। তার এই অভিনব উদ্যোগের ওপর রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন। শিয়াল একটি বন্য প্রাণী, তবে এবারের পাঁচফোড়নে এমন একটি শিয়ালকে দেখানো হবে যেটি ঝোপ-জঙ্গলে, আড়ালে বা গর্তেও নয়, বাস করে লোকালয়ে মানুষের সঙ্গে। নিশাচর হলেও তাকে দেখা যাবে দিনের আলোতে লোকালয়ে ঘুরে বেড়াতে। রয়েছে ভালোবাসার ওপর বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ। অভিনয় করেছেন ‘পাঁচফোড়ন’-এর নিয়মিত শিল্পীরা। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি, শনিবার রাত ৮টা ৫০ মিনিটে। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে। ফাগুন অডিও ভিশনের ব্যানারে ‘পাঁচফোড়ন’ নির্মাণ করেছেন দেশের খ্যাতিমান নির্মাতা ও সঞ্চালক হানিফ সংকেত।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175805') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142