Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ভালোবাসা দিবসে চরকির উদ্যোগ

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-12

আসন্ন ১ ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ বান্ডেল অফার দিয়েছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ‘লাভ বান্ডেল’ শিরোনামের এই অফারে থাকছে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাওয়া সাতটি অরিজিনাল ফিল্ম দেখার সুযোগ। অফারটি ইতিমধ্যে চালু হয়েছে, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।চরকি সূত্রে জানা গেছে, যাঁরা চরকির সাবস্ক্রাইবার নন, মাত্র ১০০ টাকায় তাঁরা সাতটি সিনেমা দেখার সুযোগ পাবেন। বান্ডেল কেনার দিন থেকে ১৪ দিনের মধ্যে সিনেমাগুলো দেখা যাবে। আগ্রহীরা চরকি অ্যাপ ডাউনলোড করে ফোন নম্বর, ই-মেইল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে ‘বাই টিকিট’ অপশন থেকে বান্ডেলটি কিনতে পারবেন। ওয়েবসাইট থেকেও একইভাবে টিকিট কেটে সিনেমা দেখা যাবে।মিজানুর রহমান আরিয়ান পরিচালিত আরিফিন শুভ-আফসানা আরা বিন্দু অভিনীত ‘উনিশ২০’, রবিউল আলম পরিচালিত মেহজাবীন-ইয়াশ রোহান অভিনীত ‘ফরগেট মি নট’, শিহাব শাহীন পরিচালিত প্রীতম হাসান-তাসনিয়া ফারিণ অভিনীত ‘কাছের মানুষ দূরে থুইয়া’, জাহিদ প্রীতম পরিচালিত প্রীতম হাসান-তানজিন তিশা ও পারশা মাহজাবীন অভিনীত ‘ঘুমপরী’ এবং রেজাউর রহমান পরিচালিত কারিনা কায়সার, সৈয়দ জামান শাওন, প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘৩৬-২৪-৩৬’।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175969') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142