Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

মিতালী’র কন্ঠে ‘চোখেতে চোখ’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-13

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের সঙ্গীতশিল্পী মিতালী দাস। তার কন্ঠে মৌলিক গান ‘চোখেতে চোখ’ ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রকাশ পেয়েছে। মিতালী দাসের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মিতালী’স মিরর’-এ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। যার লেখা ও সুর করা গান এর আগে এই প্রজন্মের বেশ কয়েকজন শিল্পী গেয়েছেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন কেএইচ রিপন। গানটির মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন সুহেল আহমেদ। সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারন করেছেন হৃদয় এইচ কে। মিতালী দাস বলেন, ‘একদিন একটি পারিবারিক অনুষ্ঠানে সিলেটেই অভি দাদার সঙ্গে আমার দেখা হয়। পরে ঘটনাক্রমে এই গানটি যেদিন আমি প্রথম শুনি সেদিনই অভি দাদা’র কাছে গানটি গাইবার ভীষণ ইচ্ছে প্রকাশ করি। এরপর বিগত কয়েকমাসে গানটি আমার বুকের মাঝে লালন করে নেই। গানটির প্রত্যেকটি কথা ও সুর আমার মনে গেঁথে যায়। অবশেষে গানটি প্রকাশ পেলো এবং আমার বিশ্বাস গানটি একটু একটু করে শ্রোতা দর্শকের কাছে পৌঁছে যাবে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা অভি দা’কে আমাকে এতো চমৎকার একটি গান উপহার দেবার জন্য।’ অভি মঈনুদ্দীন বলেন,‘ এই গানটি মূলত ২০২০ সালে করোনার সময়ে লেখা ও সুর করা। যদিও গানটি অন্য দু’জন শিল্পীর গাওয়ার কথা ছিলো। ধন্যবাদ মিতালীকে এই গানটিকে ভালোবেসে এতো দ্রুত সবাইকে উপহার দেবার জন্য।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('176066') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142