Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

নিলয়-হিমির ‘মায়া বনের হরিণ’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-14

ভালোবাসা দিবসের জন্য ‘না বলা এক প্রেমের গল্পে’ নির্মিত হয়েছে নাটক ‘মায়া বনের হরিণ’। নাটকটিতে জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্রাহাম তামিম। ভালোবাসা দিবস ঘিরে নাটকটি ‘নাফ এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রচার হয়। নাটকটি নিয়ে নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘কিছু প্রেম হয়ে যায়, মনের মাঝে তৈরি হয় ভিন্ন এক অনুভব, কিন্তু মুখ ফুটে সে কথা বলা হয় না। না-বলা সেই কথাগুলোই আজীবন মনের অসুখ হয়ে থাকে। নাটকের মূল গল্প এটাই। যথারীতি নিলয়-হিমি দুজনেই ভীষণ ভালো অভিনয় করেছেন। নাটকটি এখন প্রচারের জন্য সম্পূর্ণভাবে তৈরি। আশা করছি, এবারের ভালোবাসা দিবসে দর্শকের মন জয় করবে মায়া বনের হরিণ।’ নাটকটি নিয়ে জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ‘মায়া বনের হরিণ- নাটকের গল্পটা একটু অন্য রকম। অব্যক্ত ভালোবাসার গল্প। নির্মাতার গল্প ভাবনা

আমার ভালো লেগেছে। এ ছাড়া সহশিল্পী হিসেবে নিলয় ভাই সব সময়ই অসাধারণ। দর্শকেরাও জুটি হিসেবে আমাদের ভীষণ ভালোবাসেন। আমাদের জুটির নতুন নাটকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আশা করছি, এবারও দর্শকের মন জয় করতে পারব। নাটকের চিত্রনাট্যে দেখাবে, আশুগঞ্জ রেলস্টেশনের এক টিকিট কাউন্টারে কর্মরত রাশেদের জীবনে হঠাৎ করেই আলোড়ন তোলে মুনিজা নামের এক মেয়ে। ট্রেন স্টেশনে তাকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায় রাশেদ। মুনিজা আশুগঞ্জের হোমিও চিকিৎসক সামিউল হকের একমাত্র নাতি। মুনিজাকে দেখতে অসুস্থতার নানা বাহানা নিয়ে ক্লিনিকে গিয়ে হাজির হতেন রাশেদ। একদিন সাহস করে রাশেদ একটি ছোট চিঠিতে নিজের অনুভূতির কথা লিখে মুনিজাকে পাঠায়। কিন্তু চিঠির উত্তর আর পাওয়া হয় না। হঠাৎ অসুস্থ হয়ে রাশেদ মারা যায়। তার মৃত্যুর পর চিঠিটি মুনিজার হাতে পৌঁছায়। এমনই এক অসম্পূর্ণ ভালোবাসার গল্পে এগিয়ে যাবে নাটকটি।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('176253') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142