Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

তপন চৌধুরীর সুরে গাইলেন প্রিয়াঙ্কা

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-15

বাংলাদেশের সংগীতাঙ্গনের সংগীতশিল্পী তপন চৌধুরী। বিটিভি, বেতার ও ক্যাসেট যুগের অত্যন্ত জনপ্রিয় এই শিল্পী বিশেষ করে নব্বই দশকের আধুনিক গানে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছিলেন। তার গান আজও শ্রোতাদের মনে নস্টালজিয়া জাগায়। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপেরও ভীষণ পছন্দের শিল্পী তপন চৌধুরী। এবারই প্রথম তার সুরে একটি মৌলিক গান গাইতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। গানটির শিরোনাম ‘কতদিন হয়নি দেখা’। গানটি লিখেছেন তপন চৌধুরী ও কবির বকুল। সুর করেছেন তপন চৌধুরী নিজেই, আর সংগীতায়োজনে রয়েছেন উজ্জ্বল সিনহা। কয়েক দিনের মধ্যেই গানটিতে কণ্ঠ দেবেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ছোটবেলা থেকে যাদের গান শুনে বড় হয়েছেন, তপন চৌধুরী তাদের অন্যতম। বিশেষ করে তার জনপ্রিয় অ্যালবাম ‘অনুশোচনা’র গানগুলো বহুবার শোনা। এছাড়া তপন চৌধুরী ও মিতালী মুখার্জির দ্বৈত অ্যালবাম ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ও তার ভীষণ প্রিয়। তাই তপন চৌধুরীর সুরে গান গাওয়ার সুযোগকে তিনি নিজের জীবনের পরম প্রাপ্তি হিসেবে দেখছেন। এদিকে সম্প্রতি বিটিভির ‘ফাগুন মলাট’ অনুষ্ঠানে ‘মেঘের ভেলা’ শিরোনামের একটি গান পরিবেশন করেছেন প্রিয়াঙ্কা। গানটি লিখেছেন অধরা জাহান, সুর করেছেন সুমন কল্যাণ। সম্প্রতি তার কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘এখনও কোয়েলিয়া’ (গীতিকার সঞ্জয় রাজ, সুর-সংগীত পল্লব সান্যাল) এবং ‘আজই নেমেছে আঁধার’ (গীতিকার রাজীবুল হাসান, সুর সোনালী রায়) শিরোনামের গান। গত ১১ ফেব্রুয়ারি ছিল প্রিয়াঙ্কা গোপের জন্মদিন। দিনটি তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('176317') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142