Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

একই ধারাবাহিকে অপু ও দীপা

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-15

এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচারিত এই ধারাবাহিকটি ইতোমধ্যে ৩০তম পর্বে পৌঁছেছে এবং দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটিতে ‘ফুফু’ চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন নন্দিত অভিনেত্রী দীপা খন্দকার। তার চরিত্রের নাম ফাতেমা। দর্শকদের কাছ থেকে চরিত্রটি নিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তিনি। দীপা জানান, যেখানে যাচ্ছেন সেখানেই ‘ফাতেমা’ চরিত্রের জন্য প্রশংসা শুনছেন। তার মতে, ভালো গল্পের পারিবারিক নাটকই দর্শক দেখতে চান- এই ধারাবাহিক সেটির প্রমাণ। গল্পে দেখা যায়, রাগ করে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে সামির ও তার স্ত্রী মেহরিন (অভিনয়ে কেয়া পায়েল)। তারা নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করছে। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন ফুফুর স্বামী, যার ভূমিকায় আছেন ইন্তেখাব দিনার। অন্যদিকে মেহরিন চাইছে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে উঠতে। তার বাবার চরিত্রে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু এবং মায়ের চরিত্রে রয়েছেন শিল্পী সরকার অপু। পরিচালনায় রয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শিল্পী সরকার অপু বলেন, ৩০ পর্বের মধ্যেই নাটকটি দেশ-বিদেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এটি প্রমাণ করে যে দর্শক এখনও ভালো গল্পনির্ভর পারিবারিক নাটক দেখতে চান এবং পরবর্তী পর্বের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। এদিকে রোববার, (১৫ ফেব্রুয়ারী ২০২৬) রাজধানীর তিনশ ফিট এলাকায় কে এম সোহাগ রানা পরিচালিত ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলের আরেক ধারাবাহিক দেনা পাওনার শুটিংয়েও ব্যস্ত ছিলেন শিল্পী সরকার অপু।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('176319') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142