Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

এবার চ্যালেঞ্জিং চরিত্রে সাফা কবির

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-16

নাটকের অভিনেত্রী সাফা কবির। ‘মৎস্যকন্যা’ নামে নিরীক্ষাধর্মী একটি নাটকে অভিনয় করেছেন তিনি। গ্ল্যামার বা প্রচলিত চরিত্রের বাইরে গিয়ে তিনি ভিন্ন এক চরিত্র নিয়ে এবার হাজির হচ্ছেন। নাটকটির নাম ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। এটি পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। নতুন এ নাটক প্রসঙ্গে সাফা বলেন, ‘কাজটি করে মনে হয়েছে, নিরীক্ষাধর্মী একটি নাটক অভিনয়জীবনে যোগ হয়েছে। এর গল্পটা এক মৎস্যকন্যাকে নিয়ে। এটার জন্য মারমেইডের একটা কস্টিউম ব্যবহার করা হয়েছে। মারমেইডের কস্টিউম পরে সাঁতার কাটাও খুব চ্যালেঞ্জিং। এক দিন টানা ছয় ঘণ্টা মারমেইড পোশাক পরে থাকতে হয়েছে। ওই পোশাক পরার পর আমাকে ধরাও যাচ্ছিল না। পোশাকটা এমনভাবে বানানো, যে ধরে তারই অস্বস্তি হচ্ছিল। এ পোশাকের কারণে শরীরের কোথাও চামড়া ছিলে গেছে। নাটক তো আমি অনেকদিন থেকে করছি, দর্শকদের নতুন কিছু উপহার দেয়ার চেষ্টা সবসময় থাকে। সে চিন্তা থেকে এমন চ্যালেঞ্জ নেয়া। দর্শক একটা গল্পে নতুনভাবে দেখুক, এমনটাই চেয়েছি।’ অভিনেত্রী আরও বলেন, ‘এর আগে কখনো এ রকম ইলিউশনধর্মী কাজ বেশি করা হয়নি। মৎস্যকন্যায় মারমেইডের পোশাক পরে ঝাঁপ দিয়ে সাগরে ডুব দেয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিলাম। যে করেই হোক দৃশ্যটা করব, এমনই ছিল চাওয়া। পরিচালকসহ ইউনিটের সবাইকে বলেছিলাম, যদি ভেসেও যাই, মরেও যাই, আমি শটটা দিতে চাই। টিমকে বলেছিলাম, যদি ৫ সেকেন্ডের মধ্যে উঠে না আসি, তাহলে তোমরা আমাকে নিয়ে এসো। অভিনয়জীবনে এমন ঝুঁকি এর আগেও কয়েকবার নিয়েছি, যা কখনো বলা হয়নি।’ নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটিতে বাস্তবধর্মী উপস্থাপনার পাশাপাশি ভিজুয়াল ইলিউশনের ব্যবহারও রয়েছে। চরিত্রের প্রয়োজনে সাফাকে দীর্ঘ সময় বিশেষ কস্টিউম পরে পানিতে শুটিং করতে হয়েছে।

পুরো ইউনিটের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলো ধারণ করা হয়। নাটকটি শিগগির প্রচারের কথা রয়েছে। এদিকে, দীর্ঘদিন ধরেই নাটকে অভিনয় করলেও সাফা কবিরকে এখনো সিনেমায় দেখা যায়নি। তার সমসাময়িক অনেক অভিনয়শিল্পী এরই মধ্যে সিনেমায় নাম লিখিয়েছেন। এক্ষেত্রে সাফার মধ্যে দেখা ভিন্নতা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('176450') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142