Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

অসুস্থ অভিনেত্রী তানিয়া বৃষ্টি

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-16

দেশের এই প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি তিনি জানালেন খারাপ খবর। তিনি জানান, ভ্যালেন্টাইন ডে কেটেছে তার হাসপাতালের বিছানায়। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু নিশ্চিত করেছেন, মাথায় টিউমার ধরা পড়েছে অভিনেত্রীর। সেজন্য তিনি হাসপাতালে ভর্তি রয়েছে, হয়েছে অস্ত্রোপচারও। এর আগে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান তিনি। যদিও অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানাননি। পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ-মাথা ঢেকে বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে জানান, পরদিন ১৫ ফেব্রুয়ারি তার মাথায় অস্ত্রোপচার হবে। এদিকে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন করা হচ্ছে। অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। সেখানে অনুরোধ জানানো হয়, অসুস্থতার সময়টিতে যেন শুটিং ডেট বা কাজের বিষয়ে ফোন বা বার্তা দিয়ে বিরক্ত করা না হয়। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলা হয়েছে, সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('176451') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142