
বিনোদন প্রতিবেদক : 2026-02-16
বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। নতুন এই গানের শিরোনাম ‘তুমি বললেই’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন টিনা রাসেল। গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। ‘তুমি বললেই’ বাপ্পা মজুমদার ও জুলফিকার রাসেলের দ্বিতীয় সম্মিলিত সৃষ্টি। এর আগে ২০২৩ সালে প্রকাশিত তাদের গান ‘কিছু নেই যার’ শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। দীর্ঘ ১২ বছরের বিরতির পর আবারও একসঙ্গে কাজ করলেন এই দুই গুণী শিল্পী। জানা গেছে, নতুন গানটি রাজধানীর বনানীতে বাপ্পা মজুমদারের নিজস্ব স্টুডিওতে রেকর্ড করা হয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। ১৪ ফেব্রুয়ারি রাত ৮টায় ইউটিউবে টিনা রাসেল চ্যানেল-এ গানটি প্রকাশিত হয়েছে। গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, জুলফিকার রাসেল তার অত্যন্ত প্রিয় একজন গীতিকার এবং তাদের একসঙ্গে পাঁচ শতাধিক গান করার অভিজ্ঞতা রয়েছে। তার লেখা গানে সুর করতে সবসময়ই আনন্দ পান তিনি। পাশাপাশি টিনা রাসেলের কণ্ঠেরও প্রশংসা করেন বাপ্পা। তার বিশ্বাস, ভালোবাসা দিবসের এই বিশেষ আয়োজন দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।