Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

দেশে ফিরেই অভিনয়ে ব্যস্ত মোশাররফ করিম

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-17

পবিত্র ওমরাহ পালন শেষে গত ১১ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন অভিনেতা মোশাররফ করিম। স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে তিনি দশ দিন সৌদি আরবে অবস্থান করেন। আধ্যাত্মিক এই সফর শেষে দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়ে আবারও শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন প্রিয় এই অভিনেতা। গত ১৫ ফেব্রুয়ারি থেকে তিনি গুণী নাট্যকার ও নির্মাতা সাগর জাহান-এর পরিচালনায় ‘সদা সত্য বলিবো’ নাটকের কাজ শুরু করেছেন। নাটকটির রচয়িতা আশরাফুল চঞ্চল। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান। শুধু এই নাটকই নয়, সাগর জাহানের নির্দেশনায় ‘আদু ভাই’ শিরোনামের আরেকটি নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন মোশাররফ করিম। নাটকটি রচনা করেছেন অর্ক মোস্তফা। এখানেও তার বিপরীতে থাকছেন আইশা খান। মোশাররফ করিম বলেন,‘ অনেকদিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পুরনো নানান ধরনের স্মৃতি রোমন্থন হচ্ছে। সুন্দর স্ক্রিপ্ট। একজন সহজ মানুষের প্রেমের গল্প সদা সত্য বলিবো। যাকে বলা যায় অকপট প্রেম। কাজ করে আনন্দ পাচ্ছি। কাজ করার সময় পরিচালকের মুখ দেখে মনে হলো যে তিনি সন্তুষ্ট। আমি নিজেও তৃপ্তি অনুভব করছি। কাজটা ভালো হবে এবং আশা করছি অনেকেই পুরনো স্বাদ পেতে পারেন।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('176643') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142