Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

রোজায় দীপ্ত টিভিতে রিচির ‘শরবত সমাহার’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-17

রোজাকে সামনে রেখে বৈচিত্র্যময় রান্নাবিষয়ক একাধিক অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে দীপ্ত টিভি। শরবত, ইফতারি ও সেহরির নানা আয়োজন নিয়ে সাজানো হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। আর এ আয়োজনে বিশেষ চমক হয়ে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী রিচি সোলায়মান। চ্যানেলটির প্রেস উইং প্রধান জাকিয়া সুলতানা জানান, রোজার প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ‘শরবত সমাহার’। অনুষ্ঠানে রিচি সোলায়মান দর্শকদের জন্য তুলে ধরবেন হরেক স্বাদের শরবত তৈরির সহজ ও আকর্ষণীয় রেসিপি। শুধু শরবত বিশেষজ্ঞ হিসেবেই নয়, তিনি নিজেই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী ফাহিমুল হক অরিন। রোজায় ইফতার প্রস্তুতির ঝামেলা কমাতে প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে ‘কাজী ফার্মস কিচেন সহজ ইফতার’। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন শাবাবা ইসলাম এবং প্রযোজনা করেছেন গৌরব সরকার। এছাড়া বিকাল ৩টা ৫০ মিনিটে প্রচার হবে ‘মজার রান্না’। ইফতার, রাতের খাবার ও সেহরির জন্য দেশি-বিদেশি নানা পদ রান্নার রেসিপি দেখানো হবে এ আয়োজনে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জাকিয়া বারী মম এবং প্রযোজনা করেছেন কাজী ফাহিমুল হক অরিন। অন্যদিকে প্রতিদিন বিকাল ৪টা ৫ মিনিটে প্রচারিত হবে আরএফএ গ্যাস স্টোভ নিবেদিত বিশেষ অনুষ্ঠান ‘ডিজিটাল কিচেন’। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন মাহমুদা মাহা। এটি প্রযোজনা করেছেন কাজী ফাহিমুল হক অরিন ও গৌরব সরকার। সব মিলিয়ে রোজায় দর্শকদের জন্য পর্দাজুড়ে থাকছে সুস্বাদু ও বৈচিত্র্যময় আয়োজন, যেখানে অভিনয়ের বাইরে নতুন ভূমিকায় দেখা যাবে রিচি সোলায়মানকে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('176647') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142