
বিনোদন প্রতিবেদক : 2026-02-19
মেজবা বাপ্পী এই প্রজন্মের সংগীতশিল্পী। এরই মধ্যে তার কণ্ঠে বেশ কিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ছিল মূলত নতুন ইউটিউব চ্যানেলে ‘এক্সসেপশন এন্টারটেইনম্যান্ট’র শুভযাত্রা। যাত্রা শুরুর দিনেই মেজবা বাপ্পীর ‘কী মায়া’ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এই চ্যানেলের। এর পরপরই আসবে তানজীব সারোয়ারের লেখা ও সুর করা, সাজিদ সরকারের সংগীতে তানজীব সারোয়ারের একটি গান। এই চ্যানেলেই আগামী ঈদে তানজীব সারোয়ারের গানটি আসবে। এরইমধ্যে ভিডিওর কাজ সম্পন্ন করা হবে বলে জানান মেজবা বাপ্পী। ‘এক্সসেপশন এন্টারটে-ইনম্যান্ট’র ‘হেড অব অপরারেশনস’ ও সংগীতশিল্পী মেজবা বাপ্পী বলেন,‘ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা আমার আহবানে সাড়া দিয়ে আমাদের প্রতিষ্ঠান এক্সসেপশন এন্টারটেইনম্যান্ট-এর অভিষেক অনুষ্ঠানে এসেছিলেন। অনেক স্বপ্ন, আশা নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। যাত্রার শুরুতেই আমারই গাওয়া গান প্রকাশিত হলো এর ইউটিউব চ্যানেলে। ঈদে আসছে তানজীব সারোয়ারের গান। এছাড়াও একে একে আরো অনেক শিল্পীর গানই প্রকাশ পাবে। পরিকল্পনা রয়েছে নাটক নির্মাণের। মাত্রতো শুরু হলো, একটু একটু করে আমরা এগিয়ে যেতে চাই সবাইকে সঙ্গে নিয়ে।’ মেজবা বাপ্পীকে শুভ কামনা জানাতে উপস্থিত হয়েছিলেন সংগীতশিল্পী সাব্বির জামান, মৌমিতা বড়–য়া, সৈয়দ নাফিস, তরিক মৃধা, ঈশিকাসহ আরও অনেকে। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ফারজানা বিথী।