Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-19

সংগীতশিল্পী পার্থ প্রতীম রায়। নতুন গান প্রকাশের ধারাবাহিকতায় আরও একটি নতুন গান তিনি প্রকাশ করেছেন। শিরোনাম ‘ভালোবাসি বলতে চাই’ । ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই নতুন এ গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে (PPR MUSIC)। শিল্পী জানান, আগামী সপ্তাহে গানটি তার ভেরিফায়েড ফেসবুক পেজ (Partha Protim Roy)-এ অবমুক্ত করা হবে। গানটির কথা, সুর ও কণ্ঠ- সবই দিয়েছেন পার্থ প্রতীম রায়। এই গানটি বসন্তের প্রেমময় আবহে প্রকাশ পেয়েছে।পার্থ প্রতীম রায় বলেন, ‘এটি কেবল একটি গান নয়, বরং আমার হৃদয়ের খুব কাছের এক অনুভূতি। আইটি সেক্টরে কাজের ব্যস্ততার মাঝেও আমি এই গানে সেই সহজ ও গভীর অনুভূতির সুর বেঁধেছি। কথা, সুর ও গায়কিতে চেষ্টা করেছি ভালোবাসার সেই চিরাচরিত মায়া আর কাঠগোলাপের মতো শুভ্রতাকে তুলে ধরতে। আশা করি, যারা ভালোবাসতে জানেন এবং ভালোবাসার স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের মনের এক কোণে গানটি জায়গা করে নেবে।’ গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন রূপন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সি. এফ. জামান। অভিনয়ে আছেন মামুন খান, সুষ্মিতা ও স্বয়ং পার্থ প্রতীম রায়। অভিনয়ের ক্ষেত্রে এটাই তার প্রথম অংশগ্রহণ। পার্থ প্রতীম রায়ের ভাষায়, ‘এই বসন্তে প্রতিটি ভালোবাসাই যেন নতুন করে ভাষা খুঁজে পায়।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('176764') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142