Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রথমবার উপস্থাপনা নিয়ে রমজানজুড়ে সাফা কবির

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-19

বাংলাদেশের এই প্রজন্মের অভিনেত্রী সাফা কবির। এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করে তিনি যেমন বহু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন ঠিক তেমনি চমৎকার কিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। তবে দীর্ঘদিনের মিডিয়া ক্যারিয়ারে এবারই প্রথম তিনি কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। চ্যানেল আইতে বৃহস্পতিবার,(১৯ ফেব্রুয়ারী ২০২৬) বিকেল ৪.১৫ মিনিট থেকে চাঁদ রাত পর্যন্ত প্রচার হবে রমজান মাস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার সেই স্বাদ’। এরই মধ্যে বিভিন্ন পর্বে সাফা কবিরের নিমন্ত্রণে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক শরীফুল রাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, অভিনেতা তৌসিফ মাহবুব, সাদ সালমী নাওভী, অভিনেত্রী সারিকা সাবাহসহ আরো কয়েকজন চলচ্চিত্র নির্মাতা। সাফা কবির বলেন, ‘আমি যেমন খেতে ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। সাধারণত প্রতি রোজাতেই আমি কিছু ইফতার রেসিপি তৈরি করে তা ভক্তদের সঙ্গে শেয়ার করি। তবে এবার আমাকে কুকিং শো হোস্ট করতে দেখবেন সবাই, যা আগে কখনো করিনি আমি। আমার এই শোতে বিশেষভাবে নিমন্ত্রিত অতিথিদের সঙ্গে আমি দেখা করবো, তারা আমার রান্নাঘরে আসবেন, আমার সাথে রান্না করবেন। তবে এই শোতে সবচেয়ে স্মরণীয় বিষয় ছিল যখন আমার আব্বু-আম্মু আমার এই শোতে এসেছিলেন। তখন আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। সত্যি বলতে কী সবগুলো শোই এত চমৎকার হয়েছে যে আমি আসলে অপেক্ষা করতে পারছিলাম না। অবশেষে আজ থেকে দেখা হচ্ছে সবার সঙ্গে ঠিক চাঁদ রাত পর্যন্ত।’ উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাফা কবির অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো- রেহানের বিপরীতে ‘শেষ থেকে শুরু’, খায়রুল বাসারের বিপরীতে ‘ভালোবাসার দিনকাল’, ইয়াশ রোহানের সঙ্গে ওয়েব ফিল্ম ‘প্রেমের ফাঁদ’ ইত্যাদি।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('176828') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142