Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

গোয়েন্দা গল্পের সিনেমায় কৌশানী

image

বিনোদন ডেস্ক : 2026-02-19

টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি এবার গোয়েন্দা গল্পভিত্তিক সিনেমায় অভিনয় করছেন। সম্প্রতি জানা গেছে, মৃগয়া ১.৫-এ তাকে ‘জয়িতা’ নামের এক রহস্য অনুসন্ধানী তরুণীর চরিত্রে দেখা যাবে। ছবিটি নির্মিত হচ্ছে গত বছর মুক্তিপ্রাপ্ত ‘মৃগয়া: দ্য হান্ট’-এর ধারাবাহিকতায়। নতুন কিস্তিতে কলকাতায় ঘনীভূত হওয়া এক রহস্যের তদন্তে নামেন দেবাঞ্জন দত্ত। এই চরিত্রে থাকছেন ঋত্বিক চক্রবর্তী। তার সঙ্গে রয়েছেন কৌশানী মুখার্জি, মীর আফসার আলি ও অর্পণ ঘোষাল। ছবিটি পরিচালনা করছেন অভিরূপ ঘোষ। দেবাশিস দত্তের গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়, সংলাপ ও অতিরিক্ত চিত্রনাট্যে যুক্ত আছেন সৌমিত দেব। কাহিনী আবর্তিত হয়েছে ‘শ্রেয়াংশী’ নামের এক তরুণীকে ঘিরে, যিনি রহস্যজনকভাবে নির্যাতনের শিকার হন। এ ঘটনার তদন্তে নামেন শোভাবাজার থানার ওসি দেবাঞ্জন দত্ত, এসআই জয়িতা সেন, এসআই পরিতোষ সাহা এবং সিনিয়র অফিসার অগ্নিশ্বর। তদন্তে তারা এক রহস্যময় আততায়ীর মুখোমুখি হন। পাশাপাশি দেবাঞ্জনের অতীতের ঘটনাও গল্পে উঠে আসবে। এ ছবিতে আরও অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাস ও অনন্যা ভট্টাচার্য। নির্মাতাদের দাবি, এটি রহস্য ও অ্যাকশননির্ভর একটি সিনেমা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('176831') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142