Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

এবার ভ্যাম্পায়ার রূপে সিফাত নুসরাত

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-24

অভিনয়, মডেলিং এবং উদ্যোক্তা পরিচয়ের পর এবার ভ্যাম্পায়ার রূপে চমক দিতে চলেছেন সিফাত নুসরাত। বাংলাদেশের প্রথম সুপারন্যাচারাল সিরিজ ভ্যাম্পায়ার ও ওয়্যারউলফ (নেকড়ে)-কেন্দ্রিক গল্প নিয়ে আসছেন তিনি। এই সিরিজটির মাধ্যমে বাংলাদেশের বিনোদন অঙ্গনে নতুন এক ধারার সূচনা হতে যাচ্ছে। রহস্য, প্রেম ও দ্বন্দ্বে ভরা এই সিরিজটি ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করছেন সিফাত নুসরাত, যিনি ভ্যাম্পায়ারের চরিত্রে দেখা দেবেন। তার বিপরীতে শ্যামল মাওলা অভিনয় করছেন উলফ (নেকড়ে) চরিত্রে, এবং সামিরা খান মাহি অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সিরিজটির পা-ুলিপি প্রথমে বই আকারে প্রকাশিত হয় এবং এর পর রেড প্রোডাকশনস সেটি কিনে নেয়। এরপর সিরিজটি ১০ পর্বের একটি সিজন হিসেবে নির্মাণ করা শুরু হয়। বর্তমানে প্রথম সিজনের ৭টি পর্বের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি ৩টি পর্ব দ্রুত শেষ করার প্রস্তুতি চলছে। এ বিষয়ে সিফাত নুসরাত জানান, বাংলাদেশের প্রেক্ষাপটে সুপারন্যাচারাল গল্প নির্মাণ করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে, তারা চেষ্টা করেছেন আন্তর্জাতিক মানের গল্প ও উপস্থাপনা নিয়ে কাজ করতে। সিরিজটি তার লেখা উপন্যাস ‘দ্য রেড মুন’ অবলম্বনে নির্মিত, যা এবারের বইমেলায় প্রকাশিত হবে। বই প্রকাশের আগেই সেটি সিরিজে রূপ নেওয়ার বিষয়টি তার জন্য বিশেষ একটি অর্জন, এমনটাও জানালেন তিনি। সিফাত আরও বলেন, পুরো কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য দীর্ঘ সময় তিনি যোগাযোগ সীমিত রেখেছিলেন, কারণ তিনি চাননি যে প্রস্তুতির আগেই কিছু প্রকাশিত হোক। সুপারন্যাচারাল ঘরানার এই সিরিজটি শিগগিরই প্রিমিয়ার শোর মাধ্যমে দর্শকদের সামনে আসবে। এটি নতুন প্রজন্মের জন্য একটি ভিন্নধর্মী ও রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে যাচ্ছে, যা বাংলাদেশের কনটেন্ট জগতে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177121') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142