Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

জোভান-তটিনীকে নিয়ে ‘মন ফড়িং’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-25

সময়ের অন্যতম জুটিফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। তাদের একসঙ্গে অভিনয় মানে নতুন রসায়ন। আসছে ঈদে তেমনই এক বিশেষ নাটকে দেখা যাবে এই জুটিকে। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের নাম ‘মন ফড়িং’। ইমরাউল রাফাতের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন নাঈম ফুয়াদ। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা রাফাত খুব একটা আগাম বলতে নারাজ। যেটুকু বললেন, সেটুকু এমন- বরিশালের এক মফস্বল শহরের এনজিওকর্মী সুমন, একই এলাকার বড়লোক পিতার দুলালী অনার্স পড়ুয়া শিক্ষার্থী রেখা।

রয়েছে আরও একটি দরকারি চরিত্র, নাম মিরাজ। মূলত মিরাজ ও রেখার মধ্যকার প্রেম দেখতে পারবে দর্শক। যদিও নির্মাতার ভাষ্যে, গল্পটা মূলত সুমনকে ঘিরেই। এতে সুমন চরিত্রে অভিনয় করেছেন জোভান আর রেখা চরিত্রে তটিনী। নির্মাতার বিশ্বাস, ত্রিভুজ প্রেম অথবা বিরহের এই গল্পটি দর্শকদের কাছে নতুন মনে হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম প্রমুখ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ উৎসবের জন্য ২০টি বিশেষ নাটকের আয়োজন সাজাচ্ছেন তারা। যার মধ্যে অন্যতম ‘মন ফড়িং’। এটি ঈদ আয়োজনে উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '20 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177208') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142