Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘আমি বেশি গরিব’-এ মোশাররফ করিম ও হিমি

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-25

এই সময়ের তরুন পরিচালক তাইফুর জাহান আশিক। সম্প্রতি তিনি নতুন নাটক তৈরি করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী হিমিকে নিয়ে। আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য তৈরি নাটকের নাম ‘আমি বেশি গরিব’। নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন। ক্যামেরায় ছিলেন শামসুল ইসলাম লেলিন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আশিক যখন লাভলু ভাইয়ের সহকারী হিসেবে কাজ করে তখন থেকেই আসলে তাকে জানি আমি। তারপর আশিক যখন এককভাবে পরিচালক

হিসেবে কাজ শুরু তারপর থেকে এখন পর্যন্ত বেশকিছু নাটকে কাজ করা হয়েছে। চুপচাপ থেকে বেশ সচেতনতা নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করে। এই নাটকের গল্পটা বেশ ইন্টারেস্টিং। যাদের শুকরিয়া নাই বা যারা আলহামদুল্লিাহ বলতে পারেনা বা জানে না তাদের নিয়েই গল্প। সবসময় শুধু এই দম্পতি নাই নাই করে। গরিব সেজে ফাও খাওয়ার ধান্ধা। হিমির সঙ্গে আমার বেশকিছু নাটক করা হয়েছে। অভিনয়ে বেশ সিনসিয়ার এবং ঠিকঠাক মতো অভিনয়টা করতে চায়। দর্শকও তাকে বেশ পছন্দ করে।’ হিমি বলেন, ‘এই নাটকে আমি একজন পেশাদার ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছি। এর আগে কোনো কোনো নাটকে একটা বা দুটা দৃশ্যে ভিক্ষুক চরিত্রে অভিনয় করেছি। মোশাররফ ভাই সবসময়ই সবধরনের চরিত্র বেশ সুন্দরভাবেই ফুটিয়ে তোলেন। তাকে দেখে দেখেই অভিনয়ের অনেক কিছু শেখা যায়।’ মোশাররফ করিম এরই মধ্যে সাগর জাহানের পরিচালনায় দুটি নাটকের কাজ শেষ করেছেন। আগামী ঈদ পর্যন্ত তিনি ঈদেও নাটকের কাজ নিয়েই ব্যস্ত থাকবেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177210') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142