Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘সময়ের সঙ্গে তুমি’তে নাওভী-জীম

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-25

কিছুদিন আগে ইউটিউবে প্রকাশিত একটি নাটকে একসঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন নতুন প্রজন্মের দুই অভিনয়শিল্পী সাদ নাওভী ও জীম। দর্শক সাড়া পাওয়ার পর তারা আবারও জুটি বেঁধেছেন ‘সময়ের সঙ্গে তুমি’ শিরোনামের নতুন নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, একটি প্রেগন্যান্সি জটিলতাকে কেন্দ্র করে গল্পের শুরু হলেও এটি মূলত একটি রোমান্টিক নাটক। গল্পের চমক ধরে রাখতে বিস্তারিত প্রকাশ করতে চাননি তিনি। নাওভী ও জীম ছাড়াও নাটকে অভিনয় করেছেন জ্যোতি রায় ও মুন্না। রাজধানীর উত্তরার দিয়াবাড়ির বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নির্মাতা জানান, তার নির্দেশনায় এবারই প্রথম একসঙ্গে কাজ করেছেন নাওভী ও জীম। এর আগে জীম তার একাধিক নাটকে অভিনয় করেছেন। নাটকটি আগামী ঈদে প্রথমে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। পরে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। নাওভী বলেন, ‘জনি ভাই ভীষণ যতœ নিয়ে সময়ের সঙ্গে তুমি নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। যেহেতু তিনি নিজেই নাটক রচনা করেন তাই তিনি একদম পারফেক্টলি বুঝাতে পারেন তিনি শিল্পীর কাছে কী চান।’ জিম বলেন, ‘জনি ভাই একজন দুর্দান্ত পরিচালক। তিনি নিজেই গল্প রচনা করেন বিধায় নাটকে তার চরিত্রের মধ্যে ডুকে যেতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। তার কাছ থেকে অভিনয়ে আমি অনেক কিছু শিখেছি। যেমনটা আমি প্রত্যেক পরিচালকের কাছ থেকেই শিখি। আর সহশিল্পী হিসেবে নাওভী খুব সহযোগিতা পরায়ণ এবং নিঃসন্দেহে মানুষ হিসেবেও ভালো।’ নাটকটি আগামী ঈদেই প্রচার হবে। নির্মাতা মেহেদী হাসান জনি জানান, আগামী ঈদে একটি টিভি চ্যানেলে প্রচারের পর একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘সময়ের সঙ্গে তুমি’।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '25 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177212') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142