Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘ক্যাকটাস’ নিয়েই ব্যস্ত প্রীতম হাসান

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-25

এই প্রজন্মের সংগীতশিল্পী প্রীতম হাসান। গানে গানে যেমন শ্রোতা দর্শককে মুগ্ধ করে চলেছেন ঠিক তেমনি অভিনয় দিয়েও তিনি দর্শকের মাঝে প্রায়ই মুগ্ধতা ছড়ান। তিনি নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে এবারের ঈদে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। ওয়েব সিরিজের নাম ‘ক্যাকটাস’। এটি রচনাও পরিচালনা করছেন গুণী নির্মাতা শিহাব শাহীন। বিগত বেশকিছুদিন যাবত ‘ক্যাকটাস’-এর কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। আরও কয়েকদিন এই ওয়েব সিরিজের কাজেই ব্যস্ত থাকবেন তিনি। প্রীতম হাসান বলেন, ‘সাধারনত দর্শক এর আগে আমাকে অভিনয়ে যেমনটা দেখেছেন ঠিক এর বাইরে দেখবেন এই ওয়েব সিরিজে। শুধু এতোটুকু বলা যায় ০০৭-এর একটা ভাইভ থাকবে এই ওয়েব সিরিজে। আমার চরিত্রটি একেবারেই অন্যরকম; যা আপাতত ডিটেইল আমি বলতে পারছি না। কিন্তু আমি অনেক অনেক আশাবাদী কাজটি নিয়ে। আর যেহেতু এবারই প্রথম মেহজাবীন চৌধুরীর সঙ্গে আমার অভিনয় করা হচ্ছে সে কারণে প্রত্যাশা আরও একটু বেশি। এরই মধ্যে ওয়েব সিরিজের বেশিরভাগ অংশেরই কাজ সম্পন্ন হয়েছে। আরও বেশকিছুদিন আমাদের শুটিং করতে হবে। শিহাব ভাই যথারীতি অনেক যতœ নিয়ে ভীষণ শ্রম দিয়ে কাজটি করছেন। আমরাও যারা এতে কাজ করছি শতভাগ মনোযোগ দিয়েই কাজটি করছি। সহশিল্পী হিসেবে মেহজাবীন চৌধুরী ভীষণ সহযোগিতা পরায়ণ।’ এ সিরিজে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম। এদিকে প্রীতম হাসান জানান আগামী ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত এমন একটি সিনেমারও গানের কাজ করবেন তিনি। কিছুদিনের মধ্যেই সিনেমাটির কাজে হাত দিবেন তিনি।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177213') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142