Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

সুনীল স্যারের ভূমিকায় ম আ সালাম

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-27

ম আ সালাম একজন নিবেদিত থিয়েটার কর্মী। মঞ্চে যেমন বহু নাটকে অভিনয় করেছেন। ঠিক তেমনই টিভি নাটকেও তিনি অভিনয় করেছেন। পাশাপাশি বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য ম আ সালাম অভিনয় করেছেন একজন শিক্ষকের ভূমিকায় নাম যার সুনীল স্যার। নাটকের নাম ‘শেকড়’। নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন। নির্মাণ করেছেন সকাল আহমেদ। এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। গৌরঙ্গ স্যার একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে ম আ সালাম বলেন, ‘নির্মাতা সকাল আহমেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন একটি চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেবার জন্য। একজন শিল্পী হিসেবে যেকোনো চরিত্রেই অভিনয় করার জন্য আমি মনে প্রাণে সবসময়ই নিবেদিত। তবে শিক্ষকের চরিত্রে অভিনয় করার সুযোগ সবসময় আসে না। ক্যামেরায় লেলিন ছিলো, কোনো তাড়াহুড়া ছিল না, ভীষণ যতœ করেই সকাল নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন সকাল আহমেদ। আশা করছি নাটকটি দর্শকের ভালোলাগবে। ‘দৃষ্টিপাত নাট্য সংসদ’র প্রতিষ্ঠাতা সভাপতি ম আ সালাম। আজ থেকে ৪৪ বছর আগে তিনি এই দলটি প্রতিষ্ঠা করেন। ম আল সালাম অভিনীত প্রথম টিভি নাটক ছিলো বিটিভিতে প্রচারিত ‘সাত পৌরে কাব্য’। তার অভিনীত প্রথম সিনেমা শিশু একাডেমির পরিচালনায় ‘ঠিকানা’। বহু দর্শকপ্রিয় বিজ্ঞাপনেও তিনি মডেল হিসেবে কাজ করেছেন। ম আ সালাম অভিনীত ‘শেকড়’ নাটকটি আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177378') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142