Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

চ্যানেল আইতে সাত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

image

বিনোদন প্রতিবেদক : 2026-03-06

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল আইতে সাতটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। সিনেমাগুলো ঈদের দিন থেকে ঈদ-এর সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে প্রচার হবে। ঈদের দিন প্রচারিত হবে ‘অন্তরাত্মা’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন-ওয়াজেদ আলী সুমন, অভিনয় করেছেন-শাকিব খান, দর্শনা বনিক প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে সিনেমা দাগী পরিচালনা করেছেন-শিহাব শাহীন, অভিনয় করেছেন-আফরান নিশো, তমা মির্জা প্রমুখ। ঈদের তৃতীয় দিন দেখানো হবে-প্রিয় মালতী। শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন-মেহজাবীন চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট প্রমুখ। ঈদের চতুর্থ দিন সঞ্জয় সমদ্দার পরিচালিত-তাসনিয়া ফারিন, শরিফুল রাজ প্রমুখ অভিনীত চলচ্চিত্র-ইনসাফ। ঈদের পঞ্চম দিন দেখানো হবে- মন যে বোঝে না। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন- আয়শা সিদ্দিকা। অভিনয় করেছেন- আরেফিন শুভ, তমা মির্জা প্রমুখ। ঈদের ৬ষ্ট দিন দেখানো হবে- চলচ্চিত্র নকশী কাঁথার জমিন। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন- আকরাম খান। অভিনয় করেছেন- জয়া আহসান, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সোম্য জ্যোতি, ফারিয়া শামস, শেওতি। ঈদের ৭ম দিন দেখানো হবে আলোচিত চলচ্চিত্র-জ্বিন ৩। কামরুজ্জামান রোমান পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন- নুসরাত ফারিয়া, সজল প্রমুখ।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177901') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142