Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

শেষ হয়ে যাচ্ছে ‘দেনা পাওনা’

image

বিনোদন প্রতিবেদক : 2026-03-06

পারিবারিক গল্পের আবেগ আর টানাপোড়েনে দর্শকদের মন জয় করা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে এটি প্রচার হচ্ছে। অবশেষে এলো মন খারাপ করা খবর। আগামী সপ্তাহে এ নাটকের গল্পের ইতি টানা হচ্ছে। অর্থাৎ, নাটকটি আর নির্মাণ হবে না। কে এম সোহাগ রানা রচিত ও পরিচালিত এ নাটকটি সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হয়ে আসছিল। ইতোমধ্যে ধারাবাহিকটির ১২২টি পর্ব সম্প্রচারিত হয়েছে। সম্প্রতি এক বিশেষ ঘোষণায় জানানো হয়েছে, আগামী সপ্তাহে প্রচারিত ১২৪ নম্বর পর্ব দিয়েই শেষ হবে দর্শকপ্রিয় এই সিরিয়ালের দীর্ঘ পথচলা। পারিবারিক গল্পের চিরচেনা আবহ আর সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত ‘দেনা পাওনা’ ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে। নাটকটির মাধ্যমে অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া নতুন করে আলোচনায় আসেন। পাশাপাশি অভিনেতা অ্যালেন শুভ্রর ক্যারিয়ারেও এটি গুরুত্বপূর্ণ মাইলফলক

হয়ে ওঠে। বিদায় লগ্নে ভক্ত-দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাবাসসুম ছোঁয়া বলেন, শেষবারের মতো পুরো সপ্তাহ তারা দর্শকদের সঙ্গেই থাকতে চান। দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। নাটকটিতে আরও অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, এবি রোকনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। দর্শকদের আবেগ ও ভালোবাসার কথা বিবেচনা করেই শেষ পর্বের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ভক্তদের জন্য থাকছে বিশেষ চমক। মূল ধারাবাহিকটি শেষ হলেও আসন্ন ঈদুল ফিতরে সাত দিনব্যাপী প্রচারিত হবে ‘দেনা পাওনা’র বিশেষ ঈদ স্পেশাল পর্ব। দীর্ঘদিন ধরে নিয়মিত দেখা এ নাটকটি শেষ হওয়ার খবরে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভক্তদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই জানিয়েছেন, ‘দেনা পাওনা’ তাদের প্রতিদিনের অভ্যাসের অংশ হয়ে গিয়েছিল। চরিত্রগুলোর প্রতি নিজেদের ভালোবাসা আর আবেগের কথাও তুলে ধরছেন দর্শকরা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177904') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142