Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

নারী দিবসে একই অনুষ্ঠানে বিচারকের সঙ্গে টুশি

image

বিনোদন প্রতিবেদক : 2026-03-06

আগামী ৮ মার্চ নারী দিবসে বিটিভিতে রাত ১০টায় প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মহাকালের মহাযাত্রী’, যা গীতিকার অধরা জাহানের উপস্থাপনায় আয়োজিত হচ্ছে। এই অনুষ্ঠানটি অধরা জাহান এবং প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার আলম আরা মিনুর পরিকল্পনায় নির্মিত। বিগত কয়েক মাসে অধরা জাহানের লেখা গান গেয়েছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক-গায়িকা এবং বর্তমান প্রজন্মের শিল্পীরা। নারী দিবসের এই বিশেষ আয়োজনে দেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী ‘আমি সৃষ্টি আমি সান্ত্বনা, কখনও আশ্রয় কখনও অগ্নিবীণা’ গানে কণ্ঠ দিয়েছেন। ২০২৩ সালের ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন সামিনা চৌধুরী, যেখানে ‘সেরাদের সেরা’ হন নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুশি। নারী দিবসের এই অনুষ্ঠানে টুশিও কণ্ঠ দিয়েছেন গানের শিরোনাম ‘মহাকালের মহাযাত্রী’-তে। ‘সেরাকণ্ঠ ২০২৩’ এর ‘সেরাদের সেরা’ টুশি বলেন, ‘এটা আমার জন্য খুবই বিশেষ মুহূর্ত, কারণ এটি আমার প্রথম বিটিভির আয়োজনে গান গাওয়ার সুযোগ। আমি ধন্যবাদ জানাই মিনু আপা ও অধরা আপাকে। অধরা আপার গানের গভীরতা অনেক কিছু শেখায় এবং মিনু আপার সুর খুবই সুন্দর। নারী দিবসে, আমার রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ’র বিচারক সামিনা চৌধুরী ম্যাডামের সঙ্গে গান গেয়ে আমি খুব উচ্ছ্বসিত। তিনি আমাকে খুব স্নেহ করেন, যা আমার জন্য অনুপ্রেরণা।’ অধরা জাহান বলেন, ‘টুশির কণ্ঠ খুবই মিষ্টি, এবং ‘সেরাকণ্ঠ’-এ তার গান শুনে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। তার বিনয় এবং শান্ত স্বভাব আমাকে অনেকটাই প্রভাবিত করেছে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177905') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142