
বিনোদন প্রতিবেদক : 2026-03-06
এই প্রজন্মের সঙ্গীতশিল্পী শাপলা পাল। তিনি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে নিজের একটি বিশেষ স্থান তৈরি করেছেন। তার সবচেয়ে প্রিয় সঙ্গীতশিল্পী উপমহাদেশের কিংবদন্তী শিল্পী রুনা লায়লা, যদিও এখনও তাকে সামনে থেকে দেখা হয়নি, তবে শাপলা বিশ্বাস করেন একদিন তিনি তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, ভারতের সঙ্গীতশিল্পী শিপ্রা বসু শাপলার আরেক প্রিয় শিল্পী। শিপ্রা বসুর গাওয়া প্রায় সব গানই শাপলার পছন্দ, তবে দুটি গান ‘তুমি না এলে জলসা ঘরে’ এবং ‘আমায় তুমি চিনলে না তো’ প্রতিদিনের অনুপ্রেরণা হিসেবে শাপলার জীবনে বিশেষ স্থান দখল করেছে। শাপলা পালের সর্বশেষ মৌলিক গান ছিল ‘শিমির ভেজা পায়ে’, যা তারেক আনন্দের লেখা ও খায়রুল ওয়াসীর সুরে প্রকাশিত হয়। এছাড়াও, তিনি ‘বাবা কেন চাকর’ সিনেমায় প্রয়াত খালিদ হাসান মিলুর গাওয়া ‘আমার মতো এতো সুখী নয়তো কারো জীবন’ গানটি কাভার করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। গানটি লিখেছেন মোহাম্মদ রফিক উজ্জামান ও সুর করেছেন আলাউদ্দিন আলী।