Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫ এবার বগুড়ার মমো ইন-এ

image

বিনোদন প্রতিবেদক : 2026-03-07

সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ আয়োজন ২০তম টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর জাঁকজমকপূর্ণ আসর এবার অনুষ্ঠিত হবে বগুড়ায়। আগামী ৭ এপ্রিল ২০২৬ উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ার নান্দিক পাঁচ তারকা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন-এর উন্মুক্ত মাঠে। এ বছর আজীবন সম্মাননাসহ মোট ১৯টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হবে। এই জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেণ্য নবীন-প্রবীন সঙ্গীতশিল্পী ও কলাকুশলীরা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৫ প্রদান উপলক্ষে এর বিস্তারিত জানাতে ৫ মার্চ দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস

টেলিফিল্ম লি., চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অশোকা ফেলো অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, খ্যাতিমান সঙ্গীতশিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, সালাউদ্দিন আহমেদ, টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর প্রকল্প পরিচালক রাজু আলীমসহ দেশ বরেণ্য শিল্পীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর প্রকল্প পরিচালক রাজু আলীম। ফরিদুর রেজা সাগর তার বক্তব্যে বলেন এই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হয় সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। এই স্বীকৃতি একজন নবীন শিল্পীকে যেমন প্রেরণা জোগায় তেমনি একজন প্রবীণ শিল্পীকে তার কাজে উৎসাহ দেয়। টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ড. অধ্যাপিকা হোসনে আরা বেগম বলেন, চ্যানেল আই আমাদেরকে পরিবার মনে করেছে। এ ধরনের একটি অনুষ্ঠানের সঙ্গে আমাদের সম্পৃক্ত করায় আমরা কৃতজ্ঞ চ্যানেল আইয়ের প্রতি। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, টিএমএসএস সামাজিক কাজ করে। চ্যানেল আইও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে এদিক থেকে আমাদের মিল রয়েছে।

এছাড়াও বক্তব্য রাখেন টিএমএসএস এর এডিশনাল ডিরেক্টর জোসেফ এল গোমেজ, টিএমএসএস এর চীপ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, শিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।

২০তম টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর ক্যাটাগরিগুলো হলো- আধুনিক গান- শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান- শ্রেষ্ঠ সুরকার, আধুনিক গান- শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী (২টি), শ্রেষ্ঠ লোক সঙ্গীতশিল্পী (পল্লীগীতি ও মরমী), ছায়াছবির গান- শ্রেষ্ঠ শিল্পী, ছায়াছবির গান- শ্রেষ্ঠ সুরকার, ছায়াছবির গান -শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও- নির্মাতা, শ্রেষ্ঠ নজরুল সঙ্গীতশিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ অডিও কোম্পানি, অনলাইন ভিউ (আধুনিক গান)- শ্রেষ্ঠ শিল্পী, অনলাইন ভিউ, (ছায়াছবির গান)- শ্রেষ্ঠ শিল্পী (২টি), অনলাইন ভিউ (লোকসঙ্গীত শিল্পী)- শ্রেষ্ঠ শিল্পী, আজীবন সম্মাননা এবং বিশেষ সম্মাননা-২টি। সুস্থ সঙ্গীতের উৎকর্ষ সাধন- এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ২০০৪ সাল থেকে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। এই মহৎ উদ্যোগ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে এবং বিভিন্ন কলাকুশলীদের কাছ থেকে অর্জন করেছে বিপুল প্রশংসা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '17 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177961') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142