Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ঈদে জোভান-মুশফিক ফারহানের সর্বাধিক নাটক মাছরাঙায়

image

বিনোদন প্রতিবেদক : 2026-03-07

টিভি নাটকে এ সময়ের জনপ্রিয় দুই তারকা জোভান ও মুশফিক ফারহান। দু’জনেরই প্রচুর ভক্ত দর্শক রয়েছে, যারা তাদের নাটকের জন্য অপেক্ষা করেন। এবারের ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এই দুই অভিনেতার সর্বাধিক নাটক। দু’জনেরই পাঁচটি করে নাটক রয়েছে চ্যানেলটির ঈদ আয়োজনে। যার মধ্যে প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় জোভান-সাদিয়া আয়মান অভিনীত ‘কলেজ ডে’জ’ প্রচারিত হবে ঈদের দিন বিকেল ৫.৫০ মিনিটে। ইমরোজ শাওনের পরিচালনায় জোভান-তটিনী অভিনীত ‘গুড লাক’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০.২০ মিনিটে। ঈদের দ্বিতীয় দিন রাত ১১.৩০ মিনিটে থাকছে জাকারিয়া সৌখিন পারিচালিত ‘হৃদয়ের ওপাশে তুমি’। এতে জোভানের বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নিহা। ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে জোভান-কেয়া পায়েল অভিনীত ‘বাতাসের ফুল’। এটি পরিচালনা করেছেন ফারহান আহমেদ ঈশান। প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় জোভান-তটিনী অভিনীত ‘প্রিয় নামে ডেকো’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ১০.২০ মিনিটে। অন্যদিকে, মুশফিক ফারহানের নাটকগুলোর মধ্যে ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে সুব্রত সঞ্জীব পরিচালিত ‘লেলিন’। এতে নায়িকা হিসেবে থাকছেন সাফা কবির। ঈদের তৃতীয় দিন রাত ১১.৩০ মিনিটে প্রচারিত হবে তৌফিকুল ইসলামের পরিচালনায় মুশফিক ফারহান-বহ্নি হাসান অভিনীত ‘উই টাইম’। মাহমুদ মাহিন পরিচালিত ‘বেসড অন ট্রু স্টোরি’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৮টায়। এতে ফারহানের বিপরীতে রয়েছেন সাফা কবির। ঈদের ষষ্ঠ দিন রাত ১১.৩০ মিনিটে থাকছে মুহাম্মদ মিফতা আনান পরিচালিত ‘পরান পাখি’। এখানে ফারহানের নায়িকা কেয়া পায়েল। মহিদুল মহিমের পরিচালনায় মুশফিক ফারহান-কেয়া পায়েল অভিনীত ‘আনারকলি’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন রাত ১০.২০ মিনিটে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '17 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177962') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142