প্রতিনিধি, রাঙামাটি

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপগাড়ি খাদে পড়ে আহত ৭

image

সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপগাড়ি খাদে পড়ে আহত ৭

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪
প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেক থেকে ভ্রমণ শেষে ফেরার পথে হাউসপাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, জিপগাড়িতে ১০-১২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হন ৮-১০ জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে দিঘীনালা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, সকালে পর্যটকবাহী জিপগাড়িটি সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়া পথে হাউসপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারায়। ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ, সেনাবাহিনী আহতদের উদ্ধার করে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার বলেন, ‘সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকরা। হঠাৎ জিপগাড়িটি উল্টে সড়কের পাশে ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা বেশ কয়েকজন পর্যটক আহত হন।’

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রিপল বাপ্পি চাকমা বলেন, আহত ১০ পর্যটককে কিছুক্ষণ আগে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে চারজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। অন্যরা চিকিৎসাধীন।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা