নোয়াখালী বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) কাজী মো.জাকারিয়া। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বেগমগন্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়ির শাহানাজ আক্তারের (৪৫) বিল্ডিংয়ের প্রধান দরজা ভেঙ্গে অজ্ঞাতনামা ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাত বসত ঘরে প্রবেশ করে। তখন দেশীয় অস্ত্র হাতে ডাকাতদলের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। পরে তারা অস্ত্রের মুখে নারীকে ধর্ষণের হুমকি দিয়ে ৬ টি মুঠোফোন, স্বর্ণ ২ ভরি, নগদ ৪০ হাজার টাকা, ৮পিস শাড়ি, ১টি কম্বল,কসমেটিকস সামগ্রীসহ ১ কার্টুন খেজুর লুট করে চলে যায়।
এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানের মুঠোফোনে একাধিক কল করা হলে তিনি রিসিভ করেননি।
তবে যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো.জাকারিয়া বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছে। তিনি একটি ছেলে ও দুটি মেয়ে নিয়ে ওই ঘরে থাকেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিরাতে বেগমগঞ্জ থানার কোন না কোন এলাকায় চুরি ডাকাতি সংঘটিত হচ্ছে, এথানা এলাকায় ছিনতাই তো নিও নৈমওিক ঘঠনা। কোন মানুষ বিপদে পড়ে ওসিকে ফোন করলে সে ফোন ধরে না।এমনকি সংবাদ কর্মি পরিচয়ে ফোন করলেও কোন সদুত্তর পাওয়া যায় না বলে সাংবাদিকরা অভিযোগ করেছেন।
সারাদেশ: ঘোড়াশাল-পলাশ সড়ক বেহাল, দুর্ভোগ