সংবাদ ডেস্ক

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প

image

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
সংবাদ ডেস্ক

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে সহিংসতায় জড়িত থাকা চরম ডানপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাষ্ট্রের পূর্বের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জারি করা নির্বাহী আদেশ ১৪১১৫ বাতিল করেছেন। এই আদেশের মাধ্যমে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি বাইডেন প্রশাসন পশ্চিম তীরের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নকারী ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

সেই সময় যুক্তরাষ্ট্র বেশ কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়, তাদের সম্পদ জব্দ করে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে তাদের লেনদেন নিষিদ্ধ করেছিল। ট্রাম্প ক্ষমতায় ফিরে এসে সেই সিদ্ধান্ত পুরোপুরি বদলে দিলেন।

বিশ্বের নজর গাজা যুদ্ধের দিকে থাকলেও পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা ও ফিলিস্তিনিদের ভূমি দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করছিল যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশ। বাইডেন প্রশাসন ইসরায়েল সরকারের কাছে এসব সহিংস হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও তাতে সাড়া না মেলায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা এটিকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে বিবেচনা করে, তবে ইসরায়েল সেখানে বসতি স্থাপন অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ এসব বসতিকে অবৈধ মনে করলেও ইসরায়েল ঐতিহাসিক ও ধর্মীয় দাবির কথা বলছে।

এর আগে, ট্রাম্প তার প্রথম মেয়াদে পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে বৈধতা দিয়েছিলেন, যা বাইডেন প্রশাসন বাতিল করেছিল। এবার ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফিরে এসে সেই নীতিতে ফিরলেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি

» যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, নতুন উদ্বেগ

» দনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখলের ঘোষণা

» ক্ষমতাধর পুতিন ভারত সফরে-দিল্লি কী চায়, কী হারাতে পারে

» ট্রাম্পকে ইউরোপের শত্রু মনে করে অর্ধেক ইউরোপীয়, বলছে জরিপ

» মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

» তেল, প্রতিরক্ষা, ভূরাজনীতি: কেন ভারত সফর করছেন পুতিন

» পাকিস্তানে ২১ বছরে সর্বোচ্চ বেকারত্ব

» ইসরায়েলিদের বাধায় নিজেদের জমিতে যেতে পারেন না ফিলিস্তিনিরা