image

গণপরিষদ নির্বাচন ছাড়া সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়: নাহিদ ইসলাম

সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধানের মৌলিক সংস্কার ছাড়া দেশের কাঠামোগত পরিবর্তন সম্ভব নয়, আর এর জন্য গণপরিষদ নির্বাচন জরুরি। তিনি বলেন, “নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল গড়ে তুলেছি। তবে এটি হতে হবে গণপরিষদ নির্বাচন, কারণ এ ছাড়া সংবিধানের মূল সংস্কার সম্ভব নয়।”

বরিশালে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। নগরের ক্লাব রোডে বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, “অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলছেন, কিন্তু আমরা বিশ্বাস করি, ন্যূনতম সংস্কার বলে কিছু নেই। বর্তমান সরকারের আমলেই সংস্কারের ভিত্তি স্থাপন করতে হবে। দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচারের আশায়। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করতেই হবে।”

তিনি আরও বলেন, “জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, তা আমাদের ধরে রাখতে হবে। আমরা এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপস করব না, যারা গণ–অভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে যায় না। পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হলে সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ।

এদিকে, জুলাই আন্দোলনে শহীদ হওয়া এক ব্যক্তির কলেজপড়ুয়া মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের বিষয়ে খোঁজ নিতে নাহিদ ইসলামসহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার পটুয়াখালী যান। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর, বিকেলে তিনি ভুক্তভোগী ছাত্রীর বাবার কবর জিয়ারত করেন এবং পরিবারের সঙ্গে কিছু সময় কাটান। পরে তিনি বরিশালে মতবিনিময় সভায় যোগ দেন।

‘রাজনীতি’ : আরও খবর

» ড. মঈন খান ও গোলাম সারোয়ারের প্রচারণায় মুখর নেতাকর্মীরা

» প্রাথমিকের শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান দেয়া ছাত্রদল নেতাকে অব্যাহতি

» শরীয়তপুরে বিএনপিতে যোগদানের পর ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকদের বাড়িতে রাতের আঁধারে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

» পঞ্চগড়-১ আসন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপির সারজিস ও বিএনপির নওশাদকে শোকজ

» ছয় সমস্যা সমাধানের পথ দেখিয়ে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার

» শিশুদের সঠিক বিকাশে প্রাথমিক শিক্ষকদের আরও দক্ষ করার অঙ্গীকার তারেক রহমানের

সম্প্রতি