alt

মতামত » উপ-সম্পাদকীয়

স্বাধীনতার ৫৪ বছর

নাদিরা হক অর্পা

: বুধবার, ২৬ মার্চ ২০২৫

মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে ভালোবাসে। ১৯৭১ সালে বাঙালি জাতি স্বপ্ন দেখেছিল পরাধীনতার শৃঙ্খল ভাঙারÑস্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন, মুক্তির স্বপ্ন। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে বা খর্ব করতে পারে না। বিখ্যাত ফরাসি দার্শনিক রুশো বলেছেন, “মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু জীবনের সর্বত্র থাকে শৃঙ্খলবদ্ধ।” দেখতে দেখতে আমাদের স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পেরিয়ে গেল।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি জাতীয় মুক্তি সংগ্রামÑশুধু ভূখ-গত স্বাধীনতার জন্য নয়, বরং শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য। ১৯৪৭ সালে ভারত বিভাজনের সময় ব্রিটিশ ভারত ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন অধিরাজ্যে বিভক্ত হয়। পাকিস্তান যখন পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বিভক্ত হয়, তখনই শুরু হয় পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর পূর্ব পাকিস্তানের জনগণের ওপর অত্যাচার, অবহেলা, নির্যাতন এবং অধিকার থেকে বঞ্চনা। পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করলে তা পূর্ব পাকিস্তানের জনগণের স্বার্থের বিরুদ্ধে যায়।

ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির মুক্তি সংগ্রামের ভিত রচিত হয়। এর ধারাবাহিকতায় বাঙালি তাদের অধিকার রক্ষায় সোচ্চার হয়। তারা একতাবদ্ধ হয়ে দেশ ও পতাকার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সবখানে প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে ওঠে।

স্বাধীনতার ৫৪ বছরে প্রিয় মাতৃভূমির অনেক প্রাপ্তি। দেশে-বিদেশে বাংলাদেশের অর্জন প্রশংসিত হয়েছে। নারীর ক্ষমতায়ন উন্নয়ন আলোচনায় বারবার উঠে এসেছে। উদ্যোক্তা হিসেবে নারীরা বিভিন্ন খাতে অগ্রণী ভূমিকা পালন করছেন। মুঠোফোনের সাহায্যে তারা অর্থনৈতিক কর্মকা- বিস্তৃত করেছেন। পোশাক শিল্পে তাদের অবদান থেকেই বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে। প্রশাসন ও সামাজিক অঙ্গনে তাদের উপস্থিতি অনস্বীকার্য। ক্রীড়াক্ষেত্রে তাদের অর্জন এর বড় প্রমাণ।

বাংলাদেশের তরুণ সমাজের কর্মকুশলতা, সৃজনশীলতা ও সৃষ্টিশীলতা ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী করে। প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিতে তাদের নতুন পদ্ধতি ও জ্ঞান সম্প্রসারণের কাজ দৃষ্টান্তমূলক। নব্য জ্ঞান ও উদাহরণমূলক কাজের মাধ্যমে তরুণরা দেশ ও সমাজের জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এই অর্জন উদযাপনের যোগ্য। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরে সফলতা যেমন রয়েছে. ব্যর্থতাও তেমন রয়েছে। প্রতিটি সেক্টরে দুর্নীতি ও অনিয়ম ছড়িয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চিকিৎসালয়Ñসব জায়গায় দুর্নীতি জড়িয়ে গেছে। চাকরিক্ষেত্রে দুর্নীতি ব্যাপক। সঠিক বিচারের অভাবে মাতৃভূমির এই অবস্থা। মৌলিক সমস্যাগুলো এখনো রয়ে গেছে, যার সমাধান না হলে দেশে স্থিতিশীলতা আসবে না। রাজনৈতিক দলগুলো একে অপরকে কোণঠাসা করতে ব্যস্ত। ক্ষমতাসীনরা বিরোধীদের হামলা, মামলা ও জুলুম দিয়ে দমিয়ে রাখে। গণতান্ত্রিক ব্যবস্থা এখনো প্রতিষ্ঠিত হয়নি। মানুষ অধিকারের জন্য মুখ খুলতে পারে না। অধিকারের প্রশ্ন উঠলেই আসে হামলা, মামলা, গুম ও খুন। দুর্নীতিবাজরা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়। প্রতিদিন দুই থেকে পাঁচজন ধর্ষণের শিকার হয়, কিন্তু ধর্ষকরা উপযুক্ত শাস্তি পায় না।

প্রিয় মাতৃভূমির এখন এগিয়ে যাওয়ার সময়। অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি, যাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে এবং দুর্দিনে একত্রে প্রতিরোধ গড়ে তুলতে পারে। আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। কোনো সরকারই এতে হস্তক্ষেপ করতে পারবে না। যখন প্রতিটি সেক্টর জবাবদিহির আওতায় আসবে, তখনই মাতৃভূমির সুদিন আসবে। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের কামনা।

[লেখক : শিক্ষার্থী, দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়]

উত্তরবঙ্গের আদিবাসীদের বিবাহের রীতি ও প্রথা

মধ্যপ্রাচ্যের আকাশে বারুদ: বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কী?

না হয় রহিতে কাছে!

আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ভূমি কমিশন কেন জরুরি?

উৎসবে মূল্যবৃদ্ধির চিত্র

জোর যার, মুল্লুক তার: সাম্রাজ্যের নতুন পোশাক

‘পানিয়ালীর পোলার বইমেলা’

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

নিঃশব্দ আর্তনাদ শোনার সময় এখনই

ইরান ইস্যুতে মহাশক্তির পরীক্ষা

ক্ষমতা, শৃঙ্খলা ও জনআস্থা: রাজনীতির নতুন পরীক্ষা

এলডিসি থেকে উত্তরণে কেন এত সংশয়

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

প্রসঙ্গ: পরশ্রীকাতরতা ও আমিত্ব

চাঁদাবাজি কি ‘সমঝোতা’?

গ্রেপ্তার করতে হলে তো দু’জনকেই করতে হবে!

উড়াল দিচ্ছি চাঁদে

আফগান-পাকিস্তান সীমান্ত সংঘাত

জুলাই সনদ নিয়ে বিএনপির অস্বস্তি

নেশার কবলে গ্রামবাংলা

পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকেনা আর চলিবে না!

ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি

ক্ষমতার ছায়া ও সমাজের আয়না

বই মেলার বোল কুমড়া

প্রসঙ্গ: খাদ্য ও ওষুধে ভেজাল

নতুন সরকারের কঠিন সমীকরণ

ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি

মানবদেহে রোজার সুফল

নিরাপদ সড়কের দাবি

ভাষা, স্বাধীনতা ও সাহিত্য : ইতিহাস থেকে সমকাল

অপাহাড়ি প্রতিমন্ত্রী ও শান্তিচুক্তি

ছবি

মানুষ হইতে হবে মানুষ যখন!

চেকের মামলায় ভুল ঠিকানায় নোটিস

শান্তির স্বপ্ন বনাম বাস্তবের দোলাচল

ছবি

ভাষা আন্দোলন বাঙালির বিপ্লব ও আন্দোলনের ভ্যানগার্ড

বিয়ে রেজিস্ট্রি কেন জরুরি

tab

মতামত » উপ-সম্পাদকীয়

স্বাধীনতার ৫৪ বছর

নাদিরা হক অর্পা

বুধবার, ২৬ মার্চ ২০২৫

back to top