alt

মতামত » উপ-সম্পাদকীয়

ডিসি সম্মেলন : ধান ভানতে শিবের গীত

রহিম আব্দুর রহিম

: রোববার, ২৯ জানুয়ারী ২০২৩

২৪-২৬ জানুয়ারি ২০২৩ ডিসি সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হলো। সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগ পেয়েছেন ডেপুটি কমিশনাররা। এই সম্মেলনে ডেপুটি কমিশনাররা ২৪৫টি প্রস্তাব উত্থাপন করেছেন। এগুলোর মধ্যে যেগুলো যুক্তিযুক্ত প্রস্তাবনা সেগুলো সরকার হয়তো পূরণ করার চেষ্টা করবে; কিন্তু অযৌক্তিক প্রস্তাব সরকার মানতে পারে না। আবার অযৌক্তিক প্রস্তাব সরকারের কাছে উত্থাপন করাটাও ঠিক নয়।

২৪৫টি প্রস্তাবের মধ্যে ২৫ জানুয়ারিতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি প্রস্তাব করা হয়েছে। যার সারসংক্ষেপ- এমপিওভুক্ত শিক্ষকরা সাংবাদিকতা, রাজনীতি, ঠিকাদারি করতে পারবেন না, এতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়; যা প্রতিরোধে ডিসিরা একটি নীতিমালার প্রস্তাব করেছেন।

সব শিক্ষকই ঠিকাদারি করেন না, কোন কোন শিক্ষক রাজনীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত রয়েছেন। সাংবাদিকতার সাথে যারা সম্পৃক্ত তাদের কারণে শিক্ষার শৃঙ্খলা ব্যাহত নয়, বরং শিক্ষায় অতিরিক্ত ইনভেস্ট হচ্ছে। প্রস্তাবকারীর অবশ্যই জানা আছে শতবর্ষের সাংবাদিক, সাহিত্যিক এবং আর্দশ শিক্ষক সমাজের ইতিহাস। অনেক শিক্ষকই ছিলেন সাংবাদিক। অনেক সাংবাদিকই শিক্ষক ছিলেন না। যিনি প্রস্তাবটি করেছেন, তার উদ্দেশ্য কি জানি না, তবে বলতে পারি- সাংবাদিকতা কোন লাভজনক পেশা নয়, এটা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর শামিল। আমি একজন এমপিভুক্ত শিক্ষক, লেখালেখি করি দীর্ঘ ২৯ বছর ধরে; এখন কি লেখালেখি ছেড়ে দেবো, নাকি চাকরি ছেড়ে দেবো?

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড বিপুল। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষা ক্ষেত্রে উপবৃত্তি, জনস্বাস্থ্য, স্যানিটেশন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, গৃহ এবং ভূমিহীনদের জন্য আবাসন ব্যবস্থা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল প্রকল্প, পায়রা গভীর সমুদ্রবন্দর এ সরকারের আমলে নজিরবিহীন উন্নয়নের দৃষ্টান্ত। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত, আলোড়িত উন্নয়ন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু।

শত উন্নয়নের আড়ালে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। এমপি-মন্ত্রী, নেতাদের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগে পোস্ট করে রাতারাতি নেতা বনে যাওয়ার সুযোগ পাচ্ছে। ফলে ভুঁইফোঁড় অনেকেরই চাঁদাবাজি করার ক্ষেত্র সৃষ্টি হয়েছে।

সরকারের উচিৎ, সরকার ও রাষ্ট্রযন্ত্রে ঘাপটি মেরে থাকা অসৎ আমলাদের চিহ্নিত করে তাদের আলাদা করা। আওয়ামী লীগের উচিৎ দলে শুদ্ধি অভিযান চালানো। শিক্ষামন্ত্রীর উচিৎ, শিক্ষাগ্রহণ পদ্ধতির সংস্কার নয়, শিক্ষার ভীত শক্তিশালীকরণে শিক্ষার উদ্দেশ্য বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনার প্রতিফলন ঘটানো। এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করে শিক্ষাক্ষেত্রের দীর্ঘদিনের বৈষম্য দূর করা সময়ের দাবি।

[লেখক : শিক্ষক, নাট্যকার]

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

নিঃশব্দ আর্তনাদ শোনার সময় এখনই

ইরান ইস্যুতে মহাশক্তির পরীক্ষা

ক্ষমতা, শৃঙ্খলা ও জনআস্থা: রাজনীতির নতুন পরীক্ষা

এলডিসি থেকে উত্তরণে কেন এত সংশয়

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

প্রসঙ্গ: পরশ্রীকাতরতা ও আমিত্ব

চাঁদাবাজি কি ‘সমঝোতা’?

গ্রেপ্তার করতে হলে তো দু’জনকেই করতে হবে!

উড়াল দিচ্ছি চাঁদে

আফগান-পাকিস্তান সীমান্ত সংঘাত

জুলাই সনদ নিয়ে বিএনপির অস্বস্তি

নেশার কবলে গ্রামবাংলা

পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকেনা আর চলিবে না!

ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি

ক্ষমতার ছায়া ও সমাজের আয়না

বই মেলার বোল কুমড়া

প্রসঙ্গ: খাদ্য ও ওষুধে ভেজাল

নতুন সরকারের কঠিন সমীকরণ

ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি

মানবদেহে রোজার সুফল

নিরাপদ সড়কের দাবি

ভাষা, স্বাধীনতা ও সাহিত্য : ইতিহাস থেকে সমকাল

অপাহাড়ি প্রতিমন্ত্রী ও শান্তিচুক্তি

ছবি

মানুষ হইতে হবে মানুষ যখন!

চেকের মামলায় ভুল ঠিকানায় নোটিস

শান্তির স্বপ্ন বনাম বাস্তবের দোলাচল

ছবি

ভাষা আন্দোলন বাঙালির বিপ্লব ও আন্দোলনের ভ্যানগার্ড

বিয়ে রেজিস্ট্রি কেন জরুরি

ভাষা নিয়ে ভাসাভাসা কথা

বিএনপি পাস, জামায়াতও পাস

ব্যালট থেকে বাস্তবতায় বিএনপি

ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: একুশের ইতিহাস, বিশ্বস্বীকৃতি ও আমাদের দায়িত্ব

ফুলের নিচে চাপা পড়া ভাষার আর্তনাদ

নতুন সরকারের কাছে পার্বত্যবাসীর প্রত্যাশা

ছবি

আন্দ্রে বেতেই : মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী

tab

মতামত » উপ-সম্পাদকীয়

ডিসি সম্মেলন : ধান ভানতে শিবের গীত

রহিম আব্দুর রহিম

রোববার, ২৯ জানুয়ারী ২০২৩

back to top