খেলাধুলা একটি শিশুর মানসিক বিকাশ ঘটাতে অন্যতম মূল প্রভাবক হিসেবে কাজ করে। বাংলাদেশের শহরে ও গ্রামে সর্বত্রই আগে প্রচুর পরিমাণে খেলার মাঠ পাওয়া যেত। বর্তমানে দেশের সকল শহরে খেলার মাঠ উল্লেখযোগ্য হারে কমে গেছে। এতে করে শিশুদের সামাজিক গুণাবলী ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
খেলার মাঠের অভাবে শিশুরা ঘরে বসে মোবাইলে গেমস খেলে ও অলস সময় কাটাতে বাধ্য হচ্ছে। পাশাপাশি দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব কোনো খেলার মাঠ না থাকায় শিশুরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় দেশের সকল শহরে পর্যাপ্ত খেলার মাঠ বাড়ানো প্রয়োজন।
আদিয়াত উল্লাহ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে তুষারধসে নিখোঁজ অন্তত ১০ স্কি খেলোয়াড়
আন্তর্জাতিক: জঙ্গিবাদ দমনে সহায়তায় নাইজেরিয়ায় মার্কিন সেনা