ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে আগামী ৩ মার্চ। প্রথম দিন ১৩ মার্চের ট্রেনের টিকেট দেয়া হবে। ফিরতি যাত্রার টিকেট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওই দিন ২৩ মার্চের টিকেট বিক্রি করা হবে। এবারও সব টিকেট অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদযাত্রায় যাত্রীদের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য সময়সূচির বিপর্যয় রোধের বিষয়ে গুরুত্ব দেন মন্ত্রী। ঈদুল ফিতরে অগ্রিম টিকেট বিক্রি এবং বিশেষ ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
এবার রমজান শুরু হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।
রেলওয়ে সূত্র জানায়, বিক্রির দ্বিতীয় দিন আগামী ৪ মার্চ ১৪ মার্চের টিকেট পাবেন যাত্রীরা। ১৫ মার্চের ট্রেনের টিকেট বিক্রি হবে ৫ মার্চ।
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে তেলের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চ
অর্থ-বাণিজ্য: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো
সারাদেশ: বাঁচার আকুতি গৃহবধূ মুন্নির