রমজান মাসে ইফতারে সবচেয়ে প্রচলিত খাবারের নাম খেজুর। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও খেজুর দিয়ে ইফতার শুরু করার ফজিলত ও বরকত রয়েছে। এছাড়া খেজুরের পুষ্টিগুণও কম নয়। আর চাঁদপুরে অসাধু ব্যবসায়ীরা এই সুযোগকেই কাজে লাগাচ্ছে। ভোক্তাদের হাতে কৌশলে তুলে দিচ্ছে নিম্নমানের নষ্ট ও মেয়াদোত্তীর্ণ খেজুর। রমজানকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ খেজুর নতুনভাবে মোড়কজাত করে বাজারে ছাড়া হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পচা খেজুরে সরিষার তেল মিশিয়ে চকচকে করে খোলা অবস্থায়ও বিক্রি করা হচ্ছে।
এমন একটি অসাধু ব্যবসায়ী চক্রকে চিহ্নিত করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়। সোমবার দুপুরে চাঁদপুর শহরের পুরান বাজার অভিযান চালিয়ে এমন অপরাধের সন্ধান পাওয়া যায়।
এই অপরাধে মেসার্স কার্তিক সাহা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে জব্দকৃত নষ্ট-পচা খেজুর এবং অনুমোদন ব্যতীত বিদেশি ব্রান্ডের প্যাকেট প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার পুরান বাজারের আড়ত পট্টি, আমপট্টি, মসজিদ পট্টি, বাতাসা পট্টি ও ডাল পট্টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আন্তর্জাতিক: মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে আজ সন্ধ্যায়