মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
জানা যায়, শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসার পথে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফ।
আন্তর্জাতিক: মার্কিন নীতির ‘নাটকীয়তায়’ বিশ্ব বাণিজ্যে ঝড়