পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ন্যায্য মূল্যে সরাসরি ভোক্তাদের কাছে ডিম, দুধ ও মাংস বিক্রি করছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী।
রবিবার (১ মার্চ) অফিস চত্বরে মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন।
রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলমান রয়েছে। প্রতিটি ডিম সাড়ে ছয় টাকা, প্রতি লিটার দুধ ৫০ টাকা এবং মাংস ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রম রমজান মাসের শেষ পর্যন্ত চলবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মুহাম্মদ খোকন হোসেন, প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা নাজমুন্নাহার, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম এবং দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী লুৎফর রহমান প্রমুখ।
আন্তর্জাতিক: খামেনির স্ত্রীও মারা গেলেন
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা