খেলাধুলা শেষে বাড়িতে ফিরে মায়ের কাছে দুপুরের খাবার চায় ১২ বছরের সালমান। কিন্তু খাবারের আগে ছেলেকে গোসল করতে বলেন মা। মায়ের কথায় ছেলেটা গোসলে গেল ঠিকই, কিন্তু ফিরে এলো লাশ হয়ে।
শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নওধার নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সালমান একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
শিশুটির মা বলেন, দুপুরে খেতে এলে সালমানকে গোসল করতে বলা হয়। গোসলে যাওয়ার পর আর না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
অর্থ-বাণিজ্য: ‘দেশের ভেতরে নগদ অর্থ বহনে নির্দিষ্ট সীমা নেই’
অর্থ-বাণিজ্য: চট্টগ্রাম বন্দরের সেবা সহজ করতে চালু হলো ‘সিপিএ স্কাই’
অর্থ-বাণিজ্য: অর্থ উপদেষ্টার চোখে অর্থনীতির ৫ চ্যালেঞ্জ