image

শিমুলিয়ায় রাজধানীমুখী যাত্রীদের ঢল, দুই নৌরুটেও উপচেপড়া ভীড়

জেলা বার্তা পরিবেশক, মুন্সিগঞ্জ

শিল্পকারখানা খোলায় আজও ঢাকাও কর্মস্থলমুখি মানুষের চাপ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। তবে সকাল হতে লঞ্চ সচলে ফেরিতে তুলনামূলক কমেছে যাত্রীদের উপস্থিতি আর সড়কে গনপরিবহন সচলে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে পৌছে সহজেই যাত্রীরা পারি দিতে পারছে গন্তব্যে।কমেছে ভোগান্তি। শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি দুই নৌরুটের লঞ্চে যাত্রীদের উপচেপড়া ভীড় রয়েছে।

আজ রোবাবার (১ আগষ্ট) সকাল হতে দুই নৌরুটে চলাচল করছে ৮৬টি লঞ্চ। শিমুলিয়াঘাটে আসা প্রতিটি লঞ্চেই দেখাযাচ্ছে যাত্রীদের গাদাগাদি। ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে লঞ্চ গুলো পারি দিচ্ছে পদ্মা। এতে লঞ্চে উপেক্ষিত থাকছে স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব। পাশাপাশি দূর্ঘটনার ঝুঁকিও দেখা দিয়েছে।

অন্যদিকে, শিমুলিয়াঘাটে পৌছে বাস সহ বিভিন্ন পরিবহনে যাত্রীরা ঢাকা সহ গন্তব্যে পারি দিচ্ছে। বাড়তি যাত্রীদের উপস্থিতিতে আজও অনেক কর্মস্থল মুখি মানুষকে ট্রাক সহ স্বল্পগতির যানবাহনে গন্তব্যে ছুটতে দেখা গেছে।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে নৌরুটে আজ সকাল থেকে ১০টি ফেরি ও ৮৬টি লঞ্চ চলাচল করছে। গার্মেন্টস শ্রমিক মাজেদা বেগম নারায়ণগঞ্জ একটি গার্মেন্টসে চাকরি করি লঞ্চের যাত্রী কোন ভোগান্তির ছাড়াই লঞ্চে পাড়ি দিয়েছে শিমুলিয়া ঘাট। তবে ফরিদপুরে পাগলা বাজার ঘাট পর্যন্ত আসতে তার বেশি ভাড়া গুনতে হয়েছে। এখন শিমুলিয়া ঘাট থেকে বাস চলাচল করাতে ঢাকা যাব।

রুহুল মিয়া এসেছে বরিশাল থেকে দুই হাজার টাকার উপরে খরচ গেছে বাংলা বাজার ঘাট পর্যন্ত আসতে। পরিবারের সদস্য পাচ জন। শিমুলিয়া ঘাটে এসে বাসে রওনা দেবে ঢাকার উদ্দেশ্যে।

আলেয়া বেগম বয়সে অনেক বৃদ্ধ। পরিবারের সন্তান সহ সবাই এসেছে গার্মেন্টসের চাকরি করেন মিরপুরে। অনেক কষ্ট করে বাংলা বাজার ঘাটে এসেছে ভেঙ্গে ভেঙ্গে অনেক টাকা খরচ গেছে। পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এসেছি। কালকে গার্মেন্টসে যোগদান করতে পারেন মনটা ভালো লাগছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুব রহমান জানান, নৌরুটে ছোট বড় মিলিয়ে বর্তমানে ১০টি ফেরি সচল রয়েছে। আজও ফেরিতে প্রচুর যাত্রীরা আসছে। তবে লঞ্চ চালু হওয়ায় গতকালকে যাত্রী চাপ কমেছে অনেকটাই। শতাধিক ছোট-বড় গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায় তবে মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যায় বেশি

বিআইডাব্লিউটিএ শিমুলিয়া লঞ্চঘাটের পরিদর্শক মোঃ সোলেইমান জানান, দুই নৌরুটে ৮৬টি লঞ্চ সচল আছে। দক্ষিনবঙ্গগামী যাত্রীর সংখ্যা কম। তবে ঢাকামুখী যাত্রীদের ঢল রয়েছে। দুপুর পর্যন্ত সকল লঞ্চ চলবে। স্বাস্থ্যবিধি মানতে যাত্রীদের উৎসাহ প্রদান করা হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

সম্প্রতি