নাটোরের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। গত ২৫ সেপ্টেম্বর ত্রাণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া হুয়াওয়ে বাংলাদেশ’র এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট জর্জ লিন, নাটোরের সিংড়া উপজেলার ইউএনও এম. এম. সামিরুল ইসলাম, সিংড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সঞ্জয় কুমার সাহা ও হুয়াওয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বন্যার্তদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণের দায়িত্বে নিয়োজিত করা হয় পল্লীশ্রী উন্নয়ন সংস্থাকে।
ক্রমবর্ধমান জলামগ্নতার পরিমাণ ও আকস্মিক পানির স্রোতের ফলে গুরুদাসপুর, সিংড়া, নলডাঙ্গা ও বড়াইগ্রাম উপজেলাসহ নড়াইলের বিভিন্ন অঞ্চলের প্রায় ৭০ হাজার মানুষ ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এ বন্যায় নতুন চর এলাকা, ফসলি জমি ও ঘরবাড়ি প্লাবিত হয়ে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা বিপন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বন্যা কবলিত এ অসহায় মানুষের মাঝে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে হুয়াওয়ে। এই ত্রাণ বিতরণ উদ্যোগে ভাত, লাল মসুরডাল, আলু, লবণ, চিনি, খাবার স্যালাইন ইত্যাদিসহ খাদ্য প্যাকেট পাবে এ অঞ্চলের প্রায় দুই হাজার পরিবার।
এ উপলক্ষে জুনাইদ আহমেদ পলক বলেন, ইতোমধ্যে, করোনা মহামারিতে ব্যক্তি পর্যায়ের মানুষ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সকলেই সংকটাপন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তার ওপরে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আরও কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে। এমন বাস্তবতাকে উপলব্ধি করে, দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে বাংলাদেশ এ মহামারি চ্যালেঞ্জের মধ্যেও অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে।
আন্তর্জাতিক: ঘন ঘন ভূমিকম্প কি বড় বিপদের বার্তা
আন্তর্জাতিক: ফের ভূমিকম্প, এবার কাঁপল সীমান্ত