image

রাজশাহীর ৩৫টি স্কুলে ‘মুজিব’ গ্রাফিক নভেল বিতরণ করলো বিকাশ

সংবাদ অনলাইন রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে স্কুলের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে রাজশাহী বিভাগের ৩৫টি স্কুলে ১৪০০ কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করলো বিকাশ। মুজিব শতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ধারাবাহিকভাবে সারাদেশের স্কুলগুলোতে এই বই বিতরণের উদ্যোগ নিয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) প্রকাশিত গ্রাফিক নভেল ‘মুজিব’ বিকাশের পৃষ্ঠপোষকতায় স্কুলগুলোতে বিতরণ করছে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ^সাহিত্য কেন্দ্র। আট খন্ডে প্রকাশিত গ্রাফিক নভেল এর পরবর্তী খন্ডগুলো প্রকাশিত হওয়ার পর আবার তা বিশ^সাহিত্য কেন্দ্রের মাধ্যমে স্কুলগুলোতে পৌঁছানোর পাশাপাশি আরও বেশি সংখ্যক স্কুলে এই কর্মসূচি সম্প্রসারণ করবে বিকাশ।

গতকাল ১৩ অক্টোবর রাজশাহীর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে স্কুল প্রতিনিধিদের হাতে বই তুলে দেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মোঃ হুমায়ুন কবীর এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব:) শেখ মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশ^সাহিত্য কেন্দ্রের সংগঠক অধ্যাপক অলক মৈত্র।

সংলাপ, গদ্য ও চিত্রের যুৎসই সমন্বয়ে শিশু-কিশোরদের উপযোগী ফরম্যাটে বঙ্গবন্ধুর শৈশব, কৈশর, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা চিত্রিত হয়েছে গ্রাফিক নভেল ‘মুজিব’ এ। রাজশাহীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এই বইয়ের মাধ্যমে বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাবে।

এ পর্যায়ে রাজশাহীর ৩৫টি স্কুলের প্রতিটিকে ৫ সেট করে মোট ৪০টি বই দেয়া হয়েছে। ফলে একই সাথে ৪০ জন শিক্ষার্থী স্কুলের লাইব্রেরি থেকে বইটি পড়ার সুযোগ পাবেন। উল্লেখ্য, এ বছর দেশজুড়ে ৫০০টি স্কুলে ২০ হাজার কপি ‘মুজিব’ নভেল বিতরণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি