নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা এলাকায় শনিবার (১৬ অক্টোবর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকাল- সন্ধ্যা ১২ ঘণ্টা চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও পুলিশসহ অনেকে আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
বেগমগঞ্জের ইউএনও শামসুন নাহার বলেন, ১৪৪ ধারা চলাকালীন লোকাল সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দূরপল্লার যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও চৌমুহনীর কোথাও দাঁড়াতে পারবে না।
অর্থ-বাণিজ্য: ‘দেশের ভেতরে নগদ অর্থ বহনে নির্দিষ্ট সীমা নেই’
অর্থ-বাণিজ্য: চট্টগ্রাম বন্দরের সেবা সহজ করতে চালু হলো ‘সিপিএ স্কাই’
অর্থ-বাণিজ্য: অর্থ উপদেষ্টার চোখে অর্থনীতির ৫ চ্যালেঞ্জ
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর শুল্কে সংকটে ভারতের রপ্তানি
আন্তর্জাতিক: মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনা এরদোয়ানের
অর্থ-বাণিজ্য: শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক