image

নাঈমের মৃত্যু: শিক্ষার্থীদের অবস্থান নগর ভবনে

সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় দোষীদের ‘যথাযথ শাস্তির’ দাবি নিয়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে দক্ষিণ সিটির নগর ভবনের সামনে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে মতিঝিল ও গুলিস্তান এলাকা অবরোধ করে রাখা নটরডেম কলেজের কয়েকশ ছাত্র বেলা ২টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টের সামনে থেকে নগরভবনের দিকে রওনা হয়।

নগর ভবনের সামনে কলেজটির হাজারের বেশি শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিল ‘মেয়র তোমার দেখা চাই, নাঈম হত্যার বিচার চাই।’

এ সময় সিটি করপোরেশন থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিকে ডাকা হয় কথা বলার জন্য। নগর ভবনের মূল ফটক বন্ধ থাকলেও এক পর্যায়ে শিক্ষার্থীরা তা খুলে ভেতরে ঢুকে পড়ে।

নটর ডেম কলেজের একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীর যথাযথ শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”

একই দাবিতে রাজধানীর ফার্মগেট, শান্তিনগর ও উত্তরা এলাকাতেও শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। বিক্ষোভ-অবরোধের কারণে যানজটে অচল রাজধানী।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

সম্প্রতি